advertisement

সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ ১৫৩টি ফ্লাইট বাতিল-স্থগিত, ২২ হাজার ৬৩৬ যাত্রীর ভোগান্তি

সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ ১৫৩টি ফ্লাইট বাতিল-স্থগিত, ২২ হাজার ৬৩৬ যাত্রীর ভোগান্তি
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
ফটো কার্ড প্রিন্ট

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১৫৩টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। ফলে এসব ফ্লাইটের ২২ হাজার ৬৩৬ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।আজ বুধবার দুপুরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল বা স্থগিতের মধ্যে সরাসরি ফ্লাইটের সংখ্যা ৭৬।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৩টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২০টি এবং রিয়াদ এয়ারের ১৩টি ফ্লাইট রয়েছে।অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের সংখ্যা ৭৭।

এর মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে।ইয়েমেনের ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের সৌদি আরবে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইটের স্থগিতাদেশ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে।বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে স্থগিত থাকা ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচি যথাসময়ে জানানো হবে বলে জানানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

স্তন ক্যানসার মানেই অপসারণ নয়, দ্রুত শনাক্ত হলে নিরাময় সম্ভব স্তন ক্যানসার মানেই অপসারণ নয়, দ্রুত শনাক্ত হলে নিরাময় সম্ভব শাইখুল হিন্দের শেষ বার্তা শাইখুল হিন্দের শেষ বার্তা অতিরিক্ত মানসিক চাপে কি মাথার চুল এক রাতে পেকে যেতে পারে অতিরিক্ত মানসিক চাপে কি মাথার চুল এক রাতে পেকে যেতে পারে ফ্রান্সে আন্দোলনে মুসলিমদের কেন ‘ভিলেন’ বানানো হচ্ছে ফ্রান্সে আন্দোলনে মুসলিমদের কেন ‘ভিলেন’ বানানো হচ্ছে সচিবালয় নির্মাণের প্রতিবাদ, পুরোনো বাণিজ্য মেলার মাঠে স্থাপনা ভাঙচুর সচিবালয় নির্মাণের প্রতিবাদ, পুরোনো বাণিজ্য মেলার মাঠে স্থাপনা ভাঙচুর
advertisement

যোগ্যতা ছাড়া বিমা কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা নিয়োগ নয়

যোগ্যতা ছাড়া বিমা কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা নিয়োগ নয়

বিমা কোম্পানিতে যোগ্য ও পেশাদার প্রধান আর্থিক কর্মকর্তা নিয়োগ বাধ্যতামূলক করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জাবির ভর্তি পরীক্ষা শুরু হবে ১০ জানুয়ারি

জাবির ভর্তি পরীক্ষা শুরু হবে ১০ জানুয়ারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১০ থেকে ২১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত অনুষ্ঠিত হবে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ছাত্রদল নেতার জানাজার পর শপিংমলে লুটপাট, ভিডিও ভাইরাল

ছাত্রদল নেতার জানাজার পর শপিংমলে লুটপাট, ভিডিও ভাইরাল

নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতিতে জানাজার পর চাঁচকৈড় বাজারের একটি শপিংমলে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন