দলীয় নেতা-কর্মীসহ মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে ফুটপাতের উচ্ছেদ অভিযানে যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। মিছিল দেখে দ্রুত নিজেদের মালপত্র আর তল্পিতল্পা গুটিয়ে পালালেন সড়ক ও ফুটপাত দখল করে দোকান বসানো ভ্রাম্যমাণ ব্যবসায়ী ও হকাররা।আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুর-১ এলাকায় ঢাকা উত্তর সিটির উচ্ছেদ অভিযানে এমন দৃশ্য দেখা গেছে।
আজ মিরপুর ১ এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষ। মিরপুর–১–এ চলছে ডিএনসিসির উচ্ছেদ অভিযান, মালপত্র সরাচ্ছেন হকাররাগতকাল মঙ্গলবার দিবাগত রাতে জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সকাল ১০টায় অভিযান শুরুর কথা জানিয়েছিল ডিএনসিসি। তবে অভিযান শুরু হয় বেলা সাড়ে ১১টার দিকে।
প্রশাসক শফিকুল ইসলাম খান মিছিল নিয়ে অভিযানে পৌঁছানোর আগেই মিরপুর-১ থেকে শাহ আলী মাজার হয়ে গাবতলীমুখী প্রধান সড়কের অনেক হকার ও ভ্রাম্যমাণ ব্যবসায়ী মালপত্র সরিয়ে নেন।তবে গাবতলীমুখী সড়কের কাঁচাবাজার অংশে তখনো শতাধিক দোকানে সবজি ও অন্যান্য কাঁচামাল বিক্রি চলছিল।
সূত্র: প্রথম আলো

স্তন ক্যানসার মানেই অপসারণ নয়, দ্রুত শনাক্ত হলে নিরাময় সম্ভব
শাইখুল হিন্দের শেষ বার্তা
অতিরিক্ত মানসিক চাপে কি মাথার চুল এক রাতে পেকে যেতে পারে
ফ্রান্সে আন্দোলনে মুসলিমদের কেন ‘ভিলেন’ বানানো হচ্ছে
সচিবালয় নির্মাণের প্রতিবাদ, পুরোনো বাণিজ্য মেলার মাঠে স্থাপনা ভাঙচুর

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন