হেমন্তের শুভ্রতায় বাংলাদেশের আকাশ এখন ধূলিকণা ও মেঘমুক্ত; আর তাই ১৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের আকাশে টাওরিড উল্কাবৃষ্টি, উজ্জ্বল গ্রহের মেলাসহ বিভিন্ন মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। শুধু তা–ই নয়, নভেম্বর মাসেই আকাশে দেখা মিলবে পেগাসাস নক্ষত্রমণ্ডল ও অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির।টাওরিড উল্কাবৃষ্টিনভেম্বরের শুরুতেই রাতের আকাশে দেখা যাবে টাওরিড উল্কাবৃষ্টি।
৪ থেকে ৫ নভেম্বরের রাতে দক্ষিণ টাওরিড এবং ১১ থেকে ১২ নভেম্বরের রাতে উত্তর টাওরিড উল্কাবৃষ্টি তাদের শীর্ষ বিন্দুতে পৌঁছাবে। টাওরিড উল্কাবৃষ্টিতে উল্কার সংখ্যা প্রতি ঘণ্টায় কম (৫ থেকে ১০টি) হলেও এর উল্কাগুলো আকারে বেশ বড় এবং অত্যন্ত উজ্জ্বল হয়। এর কারণে ফায়ারবল দেখা যাবে। ৯ নভেম্বরের অমাবস্যার কারণে এই সময় চাঁদ আকাশে থাকবে না।
ফলে চাঁদের আলোর বাধা না থাকায় নিশিরাতে আকাশে ক্ষণিকের জন্য তীব্র আলো ছড়িয়ে দেওয়া এই ফায়ারবলগুলো অত্যন্ত স্পষ্ট দেখা যেতে পারে।পেগাসাস নক্ষত্রমণ্ডল ও অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিনভেম্বরের শুরুতে পুব আকাশে হেমন্ত ও শীতকালীন নক্ষত্রমণ্ডলগুলো প্রস্ফুটিত হতে শুরু করে।
সূত্র: প্রথম আলো

অতীতে মূল্যায়নে আন্ডার-মার্কেটিং ও ওভার-মার্কেটিং হতো, এইচএসসির নম্বর প্রসঙ্গে শিক্ষ...
এক মাঠে কারও শৈশব, কারও বেঁচে থাকার লড়াই
এআইতে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কেন গুরুত্বপূর্ণ
হ্যালোইন থিমে শানায়ার জন্মদিন: খুশি, সুহানা, অনন্যাদের নিয়ে ডাইনি সাজে কাটলেন কেক
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্তে চিঠি দেবে চিফ প্রসিকিউটর...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন