সাউথ বাংলা ২৪
advertisement

মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া, সাময়িক বন্ধ মেট্রো স্টেশন

মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া, সাময়িক বন্ধ মেট্রো স্টেশন
ফটো কার্ড প্রিন্ট

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে আজও রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে মিরপুর ১১ নম্বরের মেট্রো...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শপথ নিলেন সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান শপথ নিলেন সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ২১ বার পেছালো হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ২১ বার পেছালো নারায়ণগঞ্জে বিজিবি মোতায়েন, সতর্ক পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা নারায়ণগঞ্জে বিজিবি মোতায়েন, সতর্ক পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে নিয়োগ, থাকতে হবে স্নাতক পাস মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে নিয়োগ, থাকতে হবে স্নাতক পাস ডিসেম্বরের আগেই রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের আশা মন্ত্রীর ডিসেম্বরের আগেই রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের আশা মন্ত্রীর
advertisement

অতীতে মূল্যায়নে আন্ডার-মার্কেটিং ও ওভার-মার্কেটিং হতো, এইচএসসির নম্বর প্রসঙ্গে শিক্ষামন্ত্রী

অতীতে মূল্যায়নে আন্ডার-মার্কেটিং ও ওভার-মার্কেটিং হতো, এইচএসসির নম্বর প্রসঙ্গে শিক্ষামন্ত্রী
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সোমবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) অডিটোরিয়ামে অনুষ্ঠিত ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, অতীতে খাতা মূল্যায়নে আন্ডার-মার্কেটিং ও ওভার-মার্কেটিংয়ের মতো অসংগতি ছিল, যা দূর করে মূল্যায়নে পুরোপুরি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে। সম্প্রতি এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রকৃত মেধা ও যোগ্যতার মূল্যায়ন নিশ্চিত করা হয়েছে।

পাশাপাশি ফেল করা শিক্ষার্থীদের ক্ষেত্রে এক বা দুই বিষয়ে দ্রুত মানোন্নয়ন পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে, যাতে শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষাবর্ষের সময় নষ্ট না হয়।গতকাল সোমবার বিকেলে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) অডিটোরিয়ামে অনুষ্ঠিত ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানের উপযোগী করে গড়ে তুলতে এবং স্বজনপ্রীতি ও কৃত্রিমতা পরিহার করে মেধাভিত্তিক মূল্যায়নব্যবস্থা বাস্তবায়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শিক্ষকদের মানোন্নয়ন এবং শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিগত রূপান্তরের ওপর জোর দিয়ে তিনি বলেন, শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও মূল্যায়নের ক্ষেত্রে সব ধরনের স্বজনপ্রীতি বন্ধ করা হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এক মাঠে কারও শৈশব, কারও বেঁচে থাকার লড়াই

এক মাঠে কারও শৈশব, কারও বেঁচে থাকার লড়াই
ছবি: মাহমুদুল হাসান খলিফা

ছবি: মাহমুদুল হাসান খলিফাছবি তোলার জন্য শহরের এদিক–ওদিক ঘুরে বেড়াই। মানুষের জীবন, জীবনের বৈচিত্র্য, আনন্দ–বেদনা আর প্রতিদিনের ছোট ছোট গল্পগুলো ক্যামেরায় ধরে রাখার চেষ্টা করি। সেদিনও ইচ্ছা হলো, গোলাপবাগ মাঠে গিয়ে শিশুদের খেলাধুলার কিছু ছবি তুলব। যেমন ভাবনা, তেমন কাজ। চলে গেলাম মাঠে। কয়েকটি ছবিও তুললাম। মাঠের চারপাশে হাঁটার জন্য তৈরি পথ ধরে হাঁটছিলাম, আর সুযোগ বুঝে ক্যামেরায় বন্দী করছিলাম মুহূর্তগুলো।

হঠাৎ একটা দৃশ্যে চোখ আটকে গেল।মাঠের পাশে একটি ছেলে বসে আছে। তার হাতে হাওয়াই মিঠাইয়ের গুচ্ছ। মাঠের ভেতরে সমবয়সী শিশুরা খেলছে, ছুটছে, হাসছে। আর ছেলেটি বসে বসে তাদের খেলা দেখছে। তার চোখের সামনে একটা মাঠ, কিছু শিশু আর একটুকরা শৈশব; যে শৈশবের অংশ হওয়ার ইচ্ছা হয়তো তারও আছে, কিন্তু সেই ইচ্ছার চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে জীবিকার তাগিদ। দৃশ্যটি দেখে কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ালাম।

তারপর ক্যামেরাটি হাতে তুলে ছেলেটির কয়েকটি ছবি নিলাম।তাকে জিজ্ঞাসা করলাম, ‘তোমার খেলতে ইচ্ছা করে না?’ ছেলেটি উত্তর দিল, ‘খেললে খাব কী, স্যার?

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মণিপুরে সহিংসতা বিজেপি সরকারের ব্যর্থতার ফল: কংগ্রেস

মণিপুরে সহিংসতা বিজেপি সরকারের ব্যর্থতার ফল: কংগ্রেস
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের ইম্ফলে চলমান নিরাপত্তা সংকট ও অঞ্চলটিতে কেন্দ্রীয় সরকারের নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে অংশ নেন হাজারও মানুষ। ৩১ অক্টোবর ২০২৬। সমাবেশটির আয়োজন করে নাগরিক সমাজের বিভিন্ন সংগঠনের জোট কো-অর্ডিনেটিং কমিটি অন মণিপুর ইন্টেগ্রিটি (কোকোমি)

ভারতের উত্তর-পূর্বের সীমান্ত রাজ্য মণিপুরে দীর্ঘমেয়াদি সহিংসতার জন্য শাসক দল বিজেপিকে দায়ী করেছে দেশটির বিরোধী দল কংগ্রেস। তারা বলেছে, সরকারের চরম উদাসীনতা, রাজনৈতিক ঔদ্ধত্যের কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য প্রশাসনের চূড়ান্ত গাফিলতিকে দায়ী করে ২০২৭ সালের লোকসভা নির্বাচনে মণিপুরে রাজনৈতিক পালাবদলের ডাক দিয়েছে শীর্ষ কংগ্রেস নেতৃত্ব।গতকাল সোমবার দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে মণিপুর প্রদেশ কংগ্রেস কমিটির শীর্ষ নেতৃত্ব ও দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এক বিশেষ বৈঠক ডাকেন দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

এই বৈঠকে মণিপুরের বর্তমান সামাজিক-রাজনৈতিক ও রাজনৈতিক নিরাপত্তাব্যবস্থার সার্বিক পর্যালোচনার পাশাপাশি রাজ্যের চলমান সহিংসতার বিরুদ্ধে জোরালো উদ্বেগ প্রকাশ করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন