সাউথ বাংলা ২৪
advertisement

৬৭ হাজার টাকা নিয়ে শহরে এসেছিলেন, এখন ২০ কোটি টাকার মালিক

৬৭ হাজার টাকা নিয়ে শহরে এসেছিলেন, এখন ২০ কোটি টাকার মালিক
সুমুখী সুরেশ। শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
ফটো কার্ড প্রিন্ট

করপোরেট চাকরির নিরাপদ জীবন ছেড়ে কমেডিয়ান হওয়ার স্বপ্ন দেখেছিলেন সুমুখী সুরেশ। কিন্তু মুম্বাইয়ে এসে বুঝেছিলেন, স্বপ্নের চেয়ে ব্যয়বহুল শহরের বাস্তবতা অনেক কঠিন। এখন নেটফ্লিক্সে নিজের প্রথম স্ট্যান্ডআপ কমেডি বিশেষ অনুষ্ঠান ‘হোমোনাল’ নিয়ে আলোচনায় তিনি। অনুষ্ঠানটি নিয়ে আলোচনার মধ্যেই দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের শুরুর দিনগুলোর কথা বলেছেন তিনি।

জানিয়েছেন, স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে অর্থের টানাপোড়েন, অনিশ্চয়তা আর টিকে থাকার লড়াই কীভাবে তাঁর নিত্যসঙ্গী হয়ে উঠেছিল। মুম্বাইয়ে আসার সময়কার অভিজ্ঞতা বলতে গিয়ে সুমুখী বলেন, ‘অন্য সবার মতো আমাকেও সংগ্রাম করতে হয়েছে। সব সময়ই অর্থের টানাপোড়েন ছিল। কারণ, আমি কিছুটা অবাস্তব কল্পনার মধ্যেও ছিলাম। যখন মুম্বাইয়ে আসি, তখন আমার ব্যাংক হিসাবে মাত্র ৫০ হাজার রুপি (প্রায় ৬৭ হাজার টাকা) ছিল।

ভেবেছিলাম, এই টাকা দিয়ে তিন–চার মাস চলে যেতে পারব।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

অতীতে মূল্যায়নে আন্ডার-মার্কেটিং ও ওভার-মার্কেটিং হতো, এইচএসসির নম্বর প্রসঙ্গে শিক্ষামন্ত্রী অতীতে মূল্যায়নে আন্ডার-মার্কেটিং ও ওভার-মার্কেটিং হতো, এইচএসসির নম্বর প্রসঙ্গে শিক্ষ... এক মাঠে কারও শৈশব, কারও বেঁচে থাকার লড়াই এক মাঠে কারও শৈশব, কারও বেঁচে থাকার লড়াই এআইতে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কেন গুরুত্বপূর্ণ এআইতে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কেন গুরুত্বপূর্ণ হ্যালোইন থিমে শানায়ার জন্মদিন: খুশি, সুহানা, অনন্যাদের নিয়ে ডাইনি সাজে কাটলেন কেক হ্যালোইন থিমে শানায়ার জন্মদিন: খুশি, সুহানা, অনন্যাদের নিয়ে ডাইনি সাজে কাটলেন কেক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্তে চিঠি দেবে চিফ প্রসিকিউটর কার্যালয় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্তে চিঠি দেবে চিফ প্রসিকিউটর...
advertisement

সৌরবিদ্যুতের আধুনিক প্রযুক্তি দেখতে সোলার এক্সপোতে ভিড়

সৌরবিদ্যুতের আধুনিক প্রযুক্তি দেখতে সোলার এক্সপোতে ভিড়

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-আটক ১১৪৯

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-আটক ১১৪৯

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪৯ জনকে গ্রেফতার ও আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অতীতে মূল্যায়নে আন্ডার-মার্কেটিং ও ওভার-মার্কেটিং হতো, এইচএসসির নম্বর প্রসঙ্গে শিক্ষামন্ত্রী

অতীতে মূল্যায়নে আন্ডার-মার্কেটিং ও ওভার-মার্কেটিং হতো, এইচএসসির নম্বর প্রসঙ্গে শিক্ষামন্ত্রী
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সোমবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) অডিটোরিয়ামে অনুষ্ঠিত ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, অতীতে খাতা মূল্যায়নে আন্ডার-মার্কেটিং ও ওভার-মার্কেটিংয়ের মতো অসংগতি ছিল, যা দূর করে মূল্যায়নে পুরোপুরি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে। সম্প্রতি এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রকৃত মেধা ও যোগ্যতার মূল্যায়ন নিশ্চিত করা হয়েছে।

পাশাপাশি ফেল করা শিক্ষার্থীদের ক্ষেত্রে এক বা দুই বিষয়ে দ্রুত মানোন্নয়ন পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে, যাতে শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষাবর্ষের সময় নষ্ট না হয়।গতকাল সোমবার বিকেলে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) অডিটোরিয়ামে অনুষ্ঠিত ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানের উপযোগী করে গড়ে তুলতে এবং স্বজনপ্রীতি ও কৃত্রিমতা পরিহার করে মেধাভিত্তিক মূল্যায়নব্যবস্থা বাস্তবায়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শিক্ষকদের মানোন্নয়ন এবং শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিগত রূপান্তরের ওপর জোর দিয়ে তিনি বলেন, শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও মূল্যায়নের ক্ষেত্রে সব ধরনের স্বজনপ্রীতি বন্ধ করা হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন