সাউথ বাংলা ২৪
advertisement

মাদকসেবনরত অবস্থায় আটক স্বেচ্ছাসেবক দলের নেতা, ডোপ টেস্টে পজিটিভ

মাদকসেবনরত অবস্থায় আটক স্বেচ্ছাসেবক দলের নেতা, ডোপ টেস্টে পজিটিভ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলী আহাম্মদ
ফটো কার্ড প্রিন্ট

মাদকসেবনের দায়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলী আহম্মদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিন তাঁকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল।আজ বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবদুল্লাহ বিন শফিক এ দণ্ডাদেশ দেন।

পরে তাঁকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন ইউএনও এস এম আবদুল্লাহ বিন শফিক।পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে মাদকবিরোধী অভিযান চালানোর সময় রূপগঞ্জের মাঝিনা এলাকা থেকে মাদকসেবনরত অবস্থায় আলী আহম্মদকে আটক করে রূপগঞ্জ থানা-পুলিশ। আজ তাঁর ডোপ টেস্ট করা হলে ফলাফল পজিটিভ আসে।

পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।অন্যদিকে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আলী আহম্মদকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সোমালিয়ার গৃহযুদ্ধ, কেনিয়ার শরণার্থী শিবির পেরিয়ে প্রথম হিজাব পরা নারী মার্কিন কংগ্রেস সদস্য হয়েছিলেন বিপুল ভোটে পুনর্নির্বাচিত ইলহান সোমালিয়ার গৃহযুদ্ধ, কেনিয়ার শরণার্থী শিবির পেরিয়ে প্রথম হিজাব পরা নারী মার্কিন কংগ্র... মার্কিন কংগ্রেসের স্পিকার হয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন হাকিম জেফ্রিস মার্কিন কংগ্রেসের স্পিকার হয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন হাকিম জেফ্রিস নাগরিক সচেতনতায় মশার প্রজননস্থলের বড় অংশ নিয়ন্ত্রণ সম্ভব: ডিএসসিসি নাগরিক সচেতনতায় মশার প্রজননস্থলের বড় অংশ নিয়ন্ত্রণ সম্ভব: ডিএসসিসি প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সেরা কর্মী যাঁরা প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সেরা কর্মী যাঁরা গণ–অভ্যুত্থানের পর কারাগার থেকে পালিয়ে ছদ্মবেশ ধরেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, অবশেষে গ্রেপ্তার গণ–অভ্যুত্থানের পর কারাগার থেকে পালিয়ে ছদ্মবেশ ধরেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, অবশেষে...
advertisement

শাহ আমানত বিমানবন্দরে প্রথমবারের মতো আইকাওর নিরাপত্তা অডিট

শাহ আমানত বিমানবন্দরে প্রথমবারের মতো আইকাওর নিরাপত্তা অডিট

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবারের মতো আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) নিরাপত্তা অডিট...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে তিন পক্ষের আস্থা

পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে তিন পক্ষের আস্থা

পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের ওপর আস্থা রেখেছে সরকার, মালিক ও শ্রমিকপক্ষ। ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি ঘোষণা এবং জানুয়ারি থেকে তা কার্যকরের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এইচএসসির ফলাফলে হতাশার চিত্র, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং

এইচএসসির ফলাফলে হতাশার চিত্র, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র দেখা গেছে। শিক্ষার্থীদের পড়াশোনায় অমনোযোগ, সন্ধ্যার পর বাইরে আড্ডা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন