গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারমকে (৪৪) গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে গতকাল মঙ্গলবার রাতে এসআরবি-১১ তাঁকে গ্রেপ্তার করে।আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের আদমজীতে এসআরবি-১১ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ এ তথ্য জানান।গ্রেপ্তার আবু মোকারমের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার উত্তর বরকল এলাকায়। তাঁর বাবার নাম আবু তালেব। তিনি চট্টগ্রামের চন্দনাইশ থানায় করা একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
২০২৪ সালের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের পর কারাগার থেকে পালিয়ে যান তিনি।এসআরবি-১১-এর দাবি, আবু মোকারম পরিচয় গোপন রেখে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে আত্মগোপনে ছিলেন।এসআরবি-১১–এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ সংবাদ সম্মেলনে বলেন, আবু মোকারম ২০০৯ সালের নভেম্বরে চন্দনাইশ থানায় করা একটি হত্যা মামলার এক নম্বর আসামি ছিলেন।
সূত্র: প্রথম আলো

ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
কেমন হবে আগামী দিনের সংবাদপত্র
সত্য ও ন্যায্যতার মধ্য দিয়ে পাঠকের আস্থা ধরে রাখতে হবে
হাসিনাকে সমর্থনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নির্বিচার শাস্তি দেওয়...
ডাকাতির সোনা ভাগাভাগি নিয়ে হত্যা করা হয় যুবদল নেতা শাকেরকে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন