শুধু সংবাদ প্রকাশ নয়, সমাজের চিন্তা, মূল্যবোধ ও বুদ্ধিবৃত্তিক চর্চা গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রথম আলো। সত্য প্রকাশ, পাঠকের আস্থা অর্জন এবং মানুষের মধ্যে ইতিবাচক চিন্তা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে পত্রিকাটি নিজস্ব অবস্থান তৈরি করেছে। সাংবাদিকতা করতে গিয়ে সরকারি পক্ষ এবং বিরোধী পক্ষ—উভয় পক্ষেরই রোষানলে পড়েছে প্রথম আলো। এ থেকে প্রমাণিত হয়, প্রথম আলো সঠিক পথেই রয়েছে।
নানা সংকট ও চাপের মধ্যেও এই ভূমিকা অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন বক্তারা।দক্ষতা বৃদ্ধি ও সৃজনশীলতার সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সংকল্প নিয়ে ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করলেন প্রথম আলোর সাংবাদিকেরা।
আজ বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রথম আলোর সারা দেশের প্রতিনিধি ও ঢাকায় কর্মরত সাংবাদিকসহ সব স্তরের কর্মীরা সময়ের চাহিদার সঙ্গে নিজেদের দ্রুত খাপ খাইয়ে নতুন বাস্তবতার উপযোগী হয়ে ওঠা ও সত্যানুসন্ধানে অটল থাকার ওপর জোর দিয়েছেন।প্রতিবছরই প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মী সম্মেলনে প্রথম আলোর কর্মীরা ছাড়াও বেশ কিছু লেখক, পাঠক, মঙ্গলাকাঙ্ক্ষী আসেন আমন্ত্রিত অতিথি হয়ে।
সূত্র: প্রথম আলো

সংসদে বিপুল আসন যা ইচ্ছা করার অনুমতি নয়
কুমিল্লায় ইলিশবাহী পিকআপে ডাকাতির পর গ্রেপ্তার ১৯ মামলার আসামি
সাভারে শ্রমিক বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ কয়েকজন আহত
পোশাকশিল্পে নতুন বেতন কার্যকর ডিসেম্বর থেকে: মজুরি বোর্ড ও অন্যান্য খবর
শীতের পিঠার আয়োজনে বিল্লাল মিয়ার পাশে ডিআইইউ বন্ধুসভা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন