সাউথ বাংলা ২৪
advertisement

পরীমনি এখন কী করবেন

পরীমনি এখন কী করবেন
পরীমনি
ফটো কার্ড প্রিন্ট

‘কাজের জায়গায়, সংসারজীবনে, সবকিছুর ওপরেই তো একটা চাপ। এসব তো হেনস্তা।’ নিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে এভাবেই বললেন আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা পরীমনি। তাঁর অভিযোগ, মামলাকে ঘিরে প্রচণ্ড হেনস্তার শিকার হচ্ছেন তিনি।

আগামীকাল বৃহস্পতিবার আদালতে যাবেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় আজ বুধবার পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমানের আদালত।এরপর প্রথম আলোর সঙ্গে আলাপে নিজের প্রতিক্রিয়া জানান পরীমনি। মামলার কারণে জীবনের বিভিন্ন ক্ষেত্রে চাপ পড়ছে বলে জানান এই অভিনেত্রী।

তিনি বলেন, ‘এই জীবনে যা হচ্ছে, এসব তো খুব একটা আরামের না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নাসির উদ্দিনের মামলায় পরীমনির জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি নাসির উদ্দিনের মামলায় পরীমনির জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি থাইল্যান্ডে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, দেখুন ৮টি ছবি থাইল্যান্ডে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, দেখুন ৮টি ছবি গ্রিন আপেল বাটারফ্লাই পি টির রেসিপি দেখুন গ্রিন আপেল বাটারফ্লাই পি টির রেসিপি দেখুন কারও সঙ্গে যুদ্ধ নয়, নিজেদের ঐতিহ্য নিয়েই এগোতে হবে: মাহিন খান কারও সঙ্গে যুদ্ধ নয়, নিজেদের ঐতিহ্য নিয়েই এগোতে হবে: মাহিন খান জীবনানন্দ দাশের সঙ্গে বাসারের মিল-অমিল জীবনানন্দ দাশের সঙ্গে বাসারের মিল-অমিল
advertisement

ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
হাতকড়া

সাবেক স্ত্রীর সঙ্গে ধারণ করা ব্যক্তিগত ও অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগে সাতক্ষীরায় এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে দেবহাটা উপজেলার চণ্ডীপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার আবদুল্লাহ আল মামুনের বাড়ি দেবহাটা উপজেলার চণ্ডীপুর গ্রামে। সাতক্ষীরা সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে গত রোববার এক ব্যক্তি মামলাটি করেন।

এতে উপজেলার সখিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিসান বাবুলকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া আবদুল্লাহ আল মামুন ও সাহেব আলীর সাবেক স্ত্রীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করা হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা যায়, ছয়-সাত মাস আগে পারিবারিক কারণে বাদী তাঁর স্ত্রীকে তালাক দেন। পরে তাঁর সাবেক স্ত্রীর সঙ্গে মামলার অন্য আসামিদের যোগাযোগ হয়।

সাবেক স্ত্রীর কাছে থাকা তাঁদের দাম্পত্য জীবনের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও সংগ্রহ করে আসামিরা বাদীকে পাঠান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রাষ্ট্র কি গোস্‌সা করে চলবে, বিরোধী দলকে প্রশ্ন মন্ত্রী জাহিদ হোসেনের

রাষ্ট্র কি গোস্‌সা করে চলবে, বিরোধী দলকে প্রশ্ন মন্ত্রী জাহিদ হোসেনের
গণফোরাম আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। আজ বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে

জাতির প্রয়োজনে সংবিধান সংশোধন হবে, কিন্তু এর ভিত্তি অক্ষুণ্ন রাখতে হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী দল সংসদীয় সব কমিটিতে অংশ নিলেও সংবিধান সংশোধন কমিটিতে তাদের না যাওয়ার সমালোচনা করে মন্ত্রী বলেছেন, ‘সব সংসদীয় কমিটিতে তাঁরা যাবেন, বৈঠক করছেন, আসছেন, নাম দিচ্ছেন। সংবিধান সংশোধন কমিটিতে তাঁরা নাম দেবেন না।

এটা কী করবার?’বিরোধী দলের উদ্দেশে মন্ত্রী জাহিদ হোসেন বলেন, ‘৩৪টা কমিটির মধ্যে আপনি নাম দিলেন, যুক্তিটা কী বলেন তো দেখি। সব কমিটিতে যাবেন, সংবিধান সংশোধন কমিটিতে যাবেন না—এখানে গোস্‌সার কী কারণ আছে? রাষ্ট্র কি গোস্‌সা করে চলবে? রাষ্ট্র তো যৌক্তিকতা দিয়ে চলতে হবে।’আজ বুধবার বিকেলে গণফোরাম আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ জেড এম জাহিদ হোসেন এ কথা বলেন।

সংবিধান দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনায় সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন বলেন, ‘যাঁরা খুব স্বল্পতম সময়ের মধ্যে বাংলাদেশের সংবিধান রচনা করেছিলেন, সংবিধান দিবসে তাঁদের প্রতি সম্মান জানাচ্ছি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কেমন হবে আগামী দিনের সংবাদপত্র

কেমন হবে আগামী দিনের সংবাদপত্র

আলোচক: কামাল আহমেদপরামর্শক সম্পাদক, দ্য ডেইলি স্টার সঞ্চালক:শামসউজজোহা

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন