প্রকাশিত: ৩০ জানুয়ারী, ২০২৬, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
মাগুরার শালিখা উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিএনপির দুই আলোচিত ও শীর্ষ নেতা গ্রেপ্তার হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—শালিখা উপজেলার যুবদলের সদস্য সচিব নয়ন মুন্সি এবং বিএনপির থানা সদস্য সচিব চকলেট মুন্সি।
গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২৬) ভোররাতে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল শালিখা উপজেলার আড়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নয়ন মুন্সি ও চকলেট মুন্সির বাড়িতে তল্লাশি চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, একাধিক দেশীয় অস্ত্র এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অভিযান শেষে যৌথ বাহিনী তাদের আটক করে হেফাজতে নেয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন