সাউথ বাংলা ২৪
advertisement

লাগেজ আসেনি ঢাকায়, অনুশীলন ছাড়াই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

লাগেজ আসেনি ঢাকায়, অনুশীলন ছাড়াই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
পাকিস্তান ফুটবল দল
ফটো কার্ড প্রিন্ট

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। কিন্তু তার আগেই যেন এক গোল হজম করে বসেছে দলটি! খেলোয়াড়েরা আজ সকালে ঢাকায় পৌঁছালেও তাঁদের লাগেজ ও অনুশীলনের সরঞ্জাম আসেনি। সেগুলো আটকে আছে কাতারের দোহা বিমানবন্দরে।অনুশীলনের সরঞ্জাম না আসায় আজ অনুশীলন করতে পারেনি পাকিস্তান দল। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) একটি সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত।

তবে একই দিনে তাদের প্রতিপক্ষ ভারত সূচি অনুযায়ী অনুশীলন সেরেছে।ফুটবলে ভারতের বিপক্ষে পাকিস্তানের সাম্প্রতিক রেকর্ডও পক্ষে নয়। সর্বশেষ ২০০৫ সালের জুনে ভারতকে হারিয়েছিল তারা। এরপর পাঁচবার মুখোমুখি হয়ে প্রতিবারই হেরেছে পাকিস্তান। সাফের ইতিহাসেও ভারত ৯ বারের চ্যাম্পিয়ন, পাকিস্তানের ট্রফির ঘর এখনো শূন্য।এবার অবশ্য দ্বিতীয় সারির দল নিয়ে এসেছে ভারত। তাই পাকিস্তানের সামনে ছিল পুরোনো হিসাব বদলে দেওয়ার সুযোগ।

কিন্তু ম্যাচের আগেই লাগেজ–বিপত্তিতে কাজটা আরও কঠিনই হয়ে গেল।বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ওয়ানডেতে রান তাড়া করতে নেমে এখন কোহলিই ১ নম্বর ওয়ানডেতে রান তাড়া করতে নেমে এখন কোহলিই ১ নম্বর মোস্তাফিজের বিগব্যাশ অভিষেকে অস্ট্রেলিয়াপ্রবাসীদের জন্য বিশেষ ছাড় মোস্তাফিজের বিগব্যাশ অভিষেকে অস্ট্রেলিয়াপ্রবাসীদের জন্য বিশেষ ছাড় ভারত-পাকিস্তান ম্যাচে লড়াই মাঠে, বাইরে কোলাকুলিও করতে রাজি দুই দল ভারত-পাকিস্তান ম্যাচে লড়াই মাঠে, বাইরে কোলাকুলিও করতে রাজি দুই দল ডারউইন টেস্টের পর হেরেই যাচ্ছে বাংলাদেশ, সিমন্স বললেন ‘ব্যাটিং ভালো করিনি’ ডারউইন টেস্টের পর হেরেই যাচ্ছে বাংলাদেশ, সিমন্স বললেন ‘ব্যাটিং ভালো করিনি’ ফারহানের জার্সি নিলে এক বছরের ‘নিষেধাজ্ঞা’, হুমকি শ্রীলঙ্কার কোচের ফারহানের জার্সি নিলে এক বছরের ‘নিষেধাজ্ঞা’, হুমকি শ্রীলঙ্কার কোচের
advertisement

রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক

রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক

বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের সরবরাহ বাড়িয়ে স্থিতিশীলতা ফেরাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৪ নভেম্বর) নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে এ ডলার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াত নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামানকে (৪০) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সংসদে বিপুল আসন যা ইচ্ছা করার অনুমতি নয়

সংসদে বিপুল আসন যা ইচ্ছা করার অনুমতি নয়
রিদওয়ানুল হক

রিদওয়ানুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও গবেষণা করেছেন। প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন সংবিধান পরিবর্তন, সংবিধান সংস্কার পরিষদ ও সংবিধানের সঙ্গে রাজনীতির সম্পর্ক নিয়ে। সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক মনজুরুল ইসলামচব্বিশের গণ–অভ্যুত্থানের পর বাংলাদেশে একটি বহুল আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছিল সংবিধান।

তখন কেউ কেউ সংবিধান বাতিল বা নতুন করে সেটা লেখার কথাও বলেছিলেন। সেই চিন্তাটা কি উচ্চাভিলাষী ছিল?রিদওয়ানুল হক: হ্যাঁ, বাস্তবতার দিক থেকে অল্প সময়ের মধ্যে দীর্ঘদিনের একটি সংবিধানকে সম্পূর্ণ বদলে দেওয়ার চিন্তা উচ্চাভিলাষী ছিল। সংবিধান সংস্কার কমিশনের কেউ কেউ ব্যাপক পরিবর্তনের কথা বলেছিলেন। কিন্তু ১৯৭২ সালে প্রণীত একটি সংবিধান এত বছর পরে এসে সম্পূর্ণ বদলে দেওয়া সহজ নয়; তার প্রয়োজনও নেই।তবে সংস্কার অবশ্যই হতে পারত।

ন্যূনতম কিছু বিষয়ে আমরা এমন একটি ঐকমত্যে পৌঁছাতে পারতাম, যেখানে বড় ধরনের বিরোধ থাকত না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন