সাউথ বাংলা ২৪
advertisement

যাঁর জন্ম হয়েছে, নিবন্ধনও হয়েছে, শুধু নামটি এখনো তাঁর হয়নি

যাঁর জন্ম হয়েছে, নিবন্ধনও হয়েছে,
শুধু নামটি এখনো তাঁর হয়নি
ফটো কার্ড প্রিন্ট

বরাবরমহোদয়,জন্মনিবন্ধন অধিদপ্তর।বিষয়: আমার নামটি উদ্ধার করে আমাকে আমার পরিচয় ফিরিয়ে দেওয়ার আবেদনমহোদয়,বিনীত নিবেদন এই যে, জন্মের পর আমার মা-বাবা শখ করে আমার একটি নাম রেখেছিলেন। সেই নামেই তাঁরা আমাকে ডাকতেন, আত্মীয়স্বজন চিনতেন, পাড়া–প্রতিবেশী চিনতেন। আমিও দিব্যি জানতাম, আমি কে। কিন্তু জন্মনিবন্ধন সনদ হাতে পেয়ে দেখলাম, আমার নামটি আর আমার নেই।

সরকারি খাতায় আমার নামের যে বানান লেখা হয়েছে, তা দেখে আমার মা-বাবাও আমাকে নতুন করে চিনতে বসেছেন! সেখানে এমন এক উদ্ভট বানান লেখা হয়েছে, নামের সেই বানান বাংলা ভাষার কোন বর্ণমালার অন্তর্ভুক্ত, তা জানতে অভিধান ঘেঁটেছি। অভিধান কিছু বলতে পারেনি। বাংলা ব্যাকরণও নীরব। শেষ পর্যন্ত মনে হয়েছে, বানানটি হয়তো কোনো গোপন ভাষায় লেখা, যার পাঠোদ্ধারের ক্ষমতা আমার মতো আম–পাবলিকের নেই।

মনে হচ্ছে, কি–বোর্ডের ওপর কেউ ঘুমিয়ে পড়েছিলেন, আর কম্পিউটারটি সেই সুযোগে আমার নাম লিখে দিয়েছে!বিপত্তি হলো, ভুলটি আমি করিনি; ভুলটি করেছে আপনার দপ্তর, অথচ সংশোধনের দায়িত্ব আমার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কারও সঙ্গে যুদ্ধ নয়, নিজেদের ঐতিহ্য নিয়েই এগোতে হবে: মাহিন খান কারও সঙ্গে যুদ্ধ নয়, নিজেদের ঐতিহ্য নিয়েই এগোতে হবে: মাহিন খান জীবনানন্দ দাশের সঙ্গে বাসারের মিল-অমিল জীবনানন্দ দাশের সঙ্গে বাসারের মিল-অমিল ভালো পরিচালকেরা কাজ শেষেই পারিশ্রমিক দিয়ে দেন ভালো পরিচালকেরা কাজ শেষেই পারিশ্রমিক দিয়ে দেন ‘আমি সহজে ক্লান্ত হই না’ ‘আমি সহজে ক্লান্ত হই না’ মিমের প্রথম সম্মানী পাঁচ হাজার টাকা, এখন কত নেন মিমের প্রথম সম্মানী পাঁচ হাজার টাকা, এখন কত নেন
advertisement

লোহাগাড়ায় মুমিন হত্যা মামলার প্রধান আসামি কুমিল্লায় গ্রেফতার

লোহাগাড়ায় মুমিন হত্যা মামলার প্রধান আসামি কুমিল্লায় গ্রেফতার

চট্টগ্রামের লোহাগাড়ায় মুমিন হত্যা মামলার প্রধান পলাতক আসামি হেলাল উদ্দিন ওরফে রিয়াদকে (২৫) কুমিল্লা থেকে গ্রেফতার করেছে এসআরবি। বুধবার (৪ নভেম্বর) এসআরবি-৭ পাঠানো এক বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

১০০ কর্মী নিয়োগ দেবে পাঠাও, অভিজ্ঞতা ছাড়াই আবেদন

১০০ কর্মী নিয়োগ দেবে পাঠাও, অভিজ্ঞতা ছাড়াই আবেদন

অ্যাপভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান পাঠাও ‘অপারেশন অপারেটর’ পদে ১০০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৩ ডিসেম্বর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কংগ্রেসে দুই মুসলিম নারী ইলহান ওমর ও রাশিদা তালিব ফের নির্বাচিত

কংগ্রেসে দুই মুসলিম নারী ইলহান ওমর ও রাশিদা তালিব ফের নির্বাচিত

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদে আবারও নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট সদস্য ইলহান ওমর ও রাশিদা তালিব। ইসরায়েলের কড়া সমালোচক হিসেবে পরিচিত এই দুই নারী রাজনীতিক নিজ নিজ অঙ্গরাজ্যে জয় পেয়েছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন