সাউথ বাংলা ২৪
advertisement

বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে আশুলিয়ায় তিন শ্রমিক নেতাকে আটক

বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে আশুলিয়ায় তিন শ্রমিক নেতাকে আটক
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় একটি গলিতে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন শ্রমিকেরা
ফটো কার্ড প্রিন্ট

তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভার ও আশুলিয়ায় চলমান আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে তিন শ্রমিক নেতাকে আটক করা হয়েছে।

গতকাল মঙ্গলবার ঢাকা জেলা (উত্তর) পুলিশের গোয়েন্দা শাখা তাদের আটক করে।এই তিনজন হলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মো. হালিম, বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শামীম ও বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মো. মনসুর আলী।আটক শ্রমিকদের মধ্যে মো. হালিমকে আশুলিয়ার বসুন্ধরা সোনিয়া মার্কেট এলাকা থেকে এবং অন্য দুজনকে জিরাবো এলাকা থেকে আটক করা হয়েছে।গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, শ্রমিক আন্দোলনে উসকানি ও ধ্বংসাত্মক কাজে সহায়তার সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে তিন শ্রমিক নেতাকে আটক করা হয়েছে।

আজ বুধবার তাঁদের আশুলিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।এদিকে তিন শ্রমিক নেতাকে আটকের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ১০ম গ্রেডের বাছাই পরীক্ষার ফল, উত্তীর্ণ ২১৪ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ১০ম গ্রেডের বাছাই পরীক্ষার ফল, উত্তীর্ণ ২১৪ মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ২০২৭ সালে নার্সারিতে ভর্তি মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ২০২৭ সালে নার্সারিতে ভর্তি গাজীপুরে বিক্ষোভে আহত পোশাকশ্রমিকের মৃত্যু, অর্ধশত কারখানায় ছুটি গাজীপুরে বিক্ষোভে আহত পোশাকশ্রমিকের মৃত্যু, অর্ধশত কারখানায় ছুটি স্যরি, সবাইকে খুশি করতে পারিনি স্যরি, সবাইকে খুশি করতে পারিনি আয়কর রিটার্ন তৈরিতে ১০টি সাধারণ ভুল আয়কর রিটার্ন তৈরিতে ১০টি সাধারণ ভুল
advertisement

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ১০ম গ্রেডের বাছাই পরীক্ষার ফল, উত্তীর্ণ ২১৪

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ১০ম গ্রেডের বাছাই পরীক্ষার ফল, উত্তীর্ণ ২১৪

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুপ্তসংকেত পরিদপ্তরের একটি পদের বাছাই (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফল প্রকাশ করেছে। গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে যাঁরা লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন, তাঁদের তালিকা প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২১৪ জন।

চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য পদের নাম: সহকারী সাইফার অফিসার (১০ম গ্রেড) উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা: ২১৪ পরীক্ষার তারিখ: ২৮ অক্টোবর ২০২৬ পরবর্তী ধাপ: লিখিত পরীক্ষা৫১তম বিসিএস: ৫ হাজার চিকিৎসক হতে আবেদন করলেন ৪৪,৬৩৫ জনবাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার স্থান, তারিখ ও সময়সূচি পরবর্তী সময় কমিশনের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে।

প্রার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়মিত বিপিএসসির ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।ফলসহ বিস্তারিত দেখুন এখানেইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশিনিউজিল্যান্ড শিক্ষার্থী ভিসায় আনল চার পরিবর্তন

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ২০২৭ সালে নার্সারিতে ভর্তি

মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ২০২৭ সালে নার্সারিতে ভর্তি

মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে নার্সারি শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৭ তারিখে ৪ বছর থেকে ৫ বছরের মধ্যে হতে হবে (জন্মতারিখ: ০১ জানুয়ারি ২০২২ সাল থেকে ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত)।

ক্যাটাগরি হলো— ১. সেনাবাহিনীর সদস্যদের সন্তান (কর্মরত ও অবসরপ্রাপ্ত), ২. নেভি, এয়ারফোর্স ও প্রতিরক্ষা খাতে কর্মরত ব্যক্তিদের সন্তান, ৩. অসামরিক ও অন্যান্য ব্যক্তিদের সন্তান।প্রাথমিকে শিক্ষকতায় প্রকৌশলী-চিকিৎসক–এমফিল-পিএইচডিসহ ৩০ ধরনের ডিগ্রিধারীরাঅনলাইন আবেদন১. ভর্তি আবেদন ওয়েবসাইটে Online Admission–এ ক্লিক করে ১০ অক্টোবর থেকে ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত (২৪ ঘণ্টা) নার্সারি শ্রেণির ভর্তির জন্য আবেদন করা যাবে।২. প্রবেশপত্র প্রিন্ট করে রাখতে হবে।৩. প্রতিষ্ঠানের ভেতর কোনো প্রকার ভর্তি ফরম বিতরণ করা হবে না।৪. আবেদনপত্রের মূল্য ৫০০ টাকা।অ্যাপ্টিটিউড টেস্ট গ্রহণ# শিক্ষার্থীদের সঠিক বয়স, ক্যাটাগরিসহ সব তথ্যের সঠিকতা যাচাই–বাছাইয়ের লক্ষ্যে অ্যাপ্টিটিউড টেস্ট গ্রহণের জন্য নিচের সময়ে ডাকা হবে।# প্রার্থীর প্রবেশপত্র ও জন্মনিবন্ধন সনদ অবশ্যই সঙ্গে আনতে হবে।# মা অথবা বাবা যেকোনো একজন শিক্ষার্থীর সঙ্গে উপস্থিত থাকবেন।# তথ্যে কোনো গড়মিল পরিলক্ষিত হলে উক্ত প্রার্থী ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে।#অ্যাপ্টিটিউড টেস্ট কোনোক্রমেই ভর্তির চূড়ান্ত নিশ্চয়তা হিসেবে বিবেচিত নয়।...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে

আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে

গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এ ধরনের খবরকে গুজব হিসেবে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন