সাউথ বাংলা ২৪
advertisement

ফাঁড়ির ভেতরে পুলিশ কর্মকর্তার রক্তাক্ত মরদেহ, পাশে পড়ে ছিল পিস্তল

ফাঁড়ির ভেতরে পুলিশ কর্মকর্তার রক্তাক্ত মরদেহ, পাশে পড়ে ছিল পিস্তল
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের (এপিএসসিসিএল) পুলিশ ফাঁড়ি থেকে এক উপপরিদর্শকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে তোলা
ফটো কার্ড প্রিন্ট

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার একটি পুলিশ ফাঁড়ি থেকে এক পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের (এপিএসসিসিএল) পুলিশ ফাঁড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।নিহত পুলিশ কর্মকর্তার নাম জাহাঙ্গীর আলম (৫২)। পুলিশের এই উপপরিদর্শক (এসআই) ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরের কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর এলাকায়।পুলিশের ভাষ্য, ওই কর্মকর্তা নিজের পিস্তল দিয়ে মাথায় গুলি করে ‘আত্মহত্যা’ করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর ব্যবহৃত পিস্তলটি উদ্ধার করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ বুধবার ভোরে ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হন এসআই জাহাঙ্গীর আলম। হাঁটা শেষ করে তিনি পুলিশ ফাঁড়িতে ফিরে আসেন। কিছুক্ষণ পর ফাঁড়ি থেকে একটি গুলির শব্দ শুনতে পাওয়া যায়।

এরপর ফাঁড়িতে ঢুকে মেঝেতে তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

একটি প্রতিবেদন খুলে দিল ফারজানার চাকরির দরজা একটি প্রতিবেদন খুলে দিল ফারজানার চাকরির দরজা ইলহানের বিরুদ্ধে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি রিপাবলিকান প্রার্থী ইলহানের বিরুদ্ধে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি রিপাবলিকান প্রার্থী কেউ লাইন ভেঙে সামনে চলে এলে কী বলবে কেউ লাইন ভেঙে সামনে চলে এলে কী বলবে একটি প্রতিবেদন খুলে দিল ফারজানার চাকরির দরজা একটি প্রতিবেদন খুলে দিল ফারজানার চাকরির দরজা যুক্তরাষ্ট্রের সিনেটের ২৩৭ বছরের ইতিহাসে প্রথম মুসলিম—কে এই আবদুল আল-সাইয়েদ যুক্তরাষ্ট্রের সিনেটের ২৩৭ বছরের ইতিহাসে প্রথম মুসলিম—কে এই আবদুল আল-সাইয়েদ
advertisement

একটি প্রতিবেদন খুলে দিল ফারজানার চাকরির দরজা

একটি প্রতিবেদন খুলে দিল ফারজানার চাকরির দরজা

চোখের আলো হারিয়েও জীবনসংগ্রামে থেমে যাননি ফারজানা। নানা প্রতিকূলতার মধ্যেও নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখেছেন তিনি। তাঁর সংগ্রামের গল্প উঠে আসে একটি প্রতিবেদনে। সেই প্রতিবেদনই খুলে দেয় তাঁর চাকরির দরজা। কীভাবে বদলে গেল ফারজানার জীবন? দেখুন বিস্তারিত প্রতিবেদনে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইলহানের বিরুদ্ধে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি রিপাবলিকান প্রার্থী

ইলহানের বিরুদ্ধে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি রিপাবলিকান প্রার্থী
ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত ইলহান ওমর

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে আবারও নির্বাচিত হয়েছেন সোমালীয় বংশোদ্ভূত মার্কিন ইলহান ওমর। মিনেসোটার মিনিয়াপলিসের মিনেসোটা ৫ নম্বর সংসদীয় আসন থেকে তিনি কংগ্রেসে দ্বিতীয় মেয়াদে জয়ী হলেন।বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, ৯৯ শতাংশ ভোট গণনার তথ্য অনুযায়ী, ৩৮ বছর বয়সী ওমর তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী লেসি জনসনকে পরাজিত করেছেন।

ওমর ৬৪ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের লেসি জনসন পেয়েছেন ২৫ দশমিক ৯ শতাংশ ভোট।নির্বাচনে জয়ের খবর নিশ্চিত হওয়ার পর ইলহান সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘ধন্যবাদ, মিনেসোটা।

“জনগণের প্রতিনিধি পরিষদে” আবারও এত বিপুল জনরায় নিয়ে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি।’ইলহান লিখেছেন, ‘আমরা ট্রাম্পকে আমাদের কণ্ঠ থামিয়ে দিতে দেব না।’ইলহান ওমর মার্কিন কংগ্রেসের প্রথম সোমালীয় বংশোদ্ভূত মার্কিন সদস্য।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কেউ লাইন ভেঙে সামনে চলে এলে কী বলবে

কেউ লাইন ভেঙে সামনে চলে এলে কী বলবে

তুমি ২০ মিনিট ধরে একটা খাবার কেনার লাইনে দাঁড়িয়ে আছ। খিদের চোটে তোমার পেট চোঁ চোঁ করছে। পছন্দের খাবারটি তোমার হাতে আসার ঠিক আগমুহূর্তে তুমি দেখলে সেটি শেষ হয়ে যাওয়ার অবস্থায়। অথবা কোনো কনসার্টের গেটের বাইরে ছয় ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছ, যাতে সামনের সারিতে গিয়ে নিজের প্রিয় ব্যান্ডকে একদম সামনে থেকে দেখতে পারো।ঠিক তখনই দেখলে, এক অচেনা মানুষ কোনো নিয়ম-কানুনের তোয়াক্কা না করে সোজা এসে তোমার সামনে লাইনে ঢুকে পড়ল।

তার কাণ্ড দেখে মনে হবে, লাইনে দাঁড়িয়ে থাকা তোমরা সবাই বুঝি কোনো কাজ না পেয়ে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছ।যারা এভাবে নিয়ম ভেঙে সামনে চলে আসে, তারা আসলে কতটা অন্যায় করে? জনপ্রিয় পডকাস্ট ‘ওয়ার ইউ রেইজড বাই উলভস?’ এর সহ–উপস্থাপক ও ভদ্রতাবিষয়ক বিশেষজ্ঞ নিক লেইটন বলেন, ‘এরা মূলত সমাজের নিয়মকানুনকে কোনো পাত্তাই দেয় না।’যারা এভাবে লাইনে ঢুকে পড়ে, তাদের হয়তো মনে সামান্য অপরাধবোধ কাজ করতে পারে।

তবে তার চেয়েও বড় সমস্যা হলো, আমাদের সবাইকে তাদের এই খারাপ আচরণের বিরক্তি মাথা পেতে সহ্য করতে হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন