যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ২০২৭ সালের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। র্যাঙ্কিংয়ে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৩৬তম।
বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটি৷ তাদের অবস্থান ১৪৯তম৷ র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)৷ তাদের অবস্থান ১৭৯তম৷ বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেশের মধ্যে চতুর্থ স্থানে আছে৷ র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ২১৬তম৷ বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবার শেষে স্থান পেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ তিনটি বিশ্ববিদ্যালয়৷৩ নভেম্বর নিজেদের ওয়েবসাইটে ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’ প্রকাশ করেছে কিউএস।
এই র্যাঙ্কিংয়ে এশিয়ার ২৬টি দেশের ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
সূত্র: প্রথম আলো

স্যরি: ছোট্ট শব্দ, অনেক কাজ
‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ দীপকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় রিমান্ড চায় পুল...
জয়পুরহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত
৮০০ কোটি আয় করা রজনীকান্তর ‘জেলার ২’ এবার দেখা যাবে ঘরে বসেই
সুরের জগতে এআইয়ের ঢেউ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন