advertisement

ডেমোক্র্যাটদের জয়ে কমেছে ইলন মাস্কের সম্পদ, রিপাবলিকানদের পক্ষের পোস্ট মুছে দিয়েছেন

ডেমোক্র্যাটদের জয়ে কমেছে ইলন মাস্কের সম্পদ, রিপাবলিকানদের পক্ষের পোস্ট মুছে দিয়েছেন
ইলন মাস্ক
ফটো কার্ড প্রিন্ট

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রায় ৪৫ কোটি ডলার অনুদান দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। দেশটির নির্বাচনী ইতিহাসে কোনো ব্যক্তির এটাই সর্বোচ্চ রাজনৈতিক অনুদান। তবে বিপুল অর্থ খরচ করেও ডেমোক্র্যাটদের বড় জয় ঠেকাতে পারেননি তিনি।

এই পরিস্থিতিতে তাঁর ব্যবসা–বাণিজ্যে প্রভাব পড়বে, এমন শঙ্কা তৈরি হয়েছে।নির্বাচনের ফলাফল বেরোতেই দেখা গেল, বুধবার টেসলার শেয়ারের দাম ৪ দশমিক ৯ শতাংশ ও স্পেসএক্সের ৩ দশমিক ৪ শতাংশ কমে গেছে। ফলে তাঁর সম্পদ কমেছে ৩ হাজার ৪৫০ কোটি ডলার। ফোর্বসের হিসাবে, মাস্কের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৮৬ হাজার ৭২০ কোটি ডলার।নির্বাচনের পর ইলন মাস্কের রাজনৈতিক তৎপরতায় পরিবর্তন দেখা যাচ্ছে।

এক্সে রাজনৈতিক পোস্ট কমিয়ে তিনি এখন নিজের এআই প্রতিষ্ঠান এক্সএআইয়ের চ্যাটবট গ্রকের প্রচারে বেশি মনোযোগ দিচ্ছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

খুলনা অঞ্চলের চুইঝালের শতকোটি টাকার বাণিজ্য খুলনা অঞ্চলের চুইঝালের শতকোটি টাকার বাণিজ্য খুলনার ইন্দ্রমোহন সুইটসের ১৩৬ বছরের ঐতিহ্যবাহী মিষ্টি, বিশেষত্ব কী খুলনার ইন্দ্রমোহন সুইটসের ১৩৬ বছরের ঐতিহ্যবাহী মিষ্টি, বিশেষত্ব কী নভেম্বরের প্রথম পাঁচ দিনে তিন দফায় সোনার দাম বাড়ল নভেম্বরের প্রথম পাঁচ দিনে তিন দফায় সোনার দাম বাড়ল বড় বাজার ঘিরেই চলছে খুলনার ব্যবসা বড় বাজার ঘিরেই চলছে খুলনার ব্যবসা চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, অর্থনীতিতে কী প্রভাব চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, অর্থনীতিতে কী প্রভাব
advertisement

মাঠ পুনরুদ্ধারে অষ্টম দিনেও উত্তাল শেকৃবি, দ্রুত আইনি পদক্ষেপের দাবি

মাঠ পুনরুদ্ধারে অষ্টম দিনেও উত্তাল শেকৃবি, দ্রুত আইনি পদক্ষেপের দাবি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরোনো গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় মাঠ ফিরে পেতে মামলা করার অগ্রগতি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিএনপি রাষ্ট্রীয় দমন-পীড়ন চালানোর চেষ্টা করছে: নাহিদ ইসলাম

বিএনপি রাষ্ট্রীয় দমন-পীড়ন চালানোর চেষ্টা করছে: নাহিদ ইসলাম

জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সহিংসতা চালিয়ে বাংলাদেশকে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কিউএসের এশিয়া র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ফার্স্ট’, জাতীয় বিশ্ববিদ্যালয় ‘লাস্ট’

কিউএসের এশিয়া র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ফার্স্ট’, জাতীয় বিশ্ববিদ্যালয় ‘লাস্ট’

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ২০২৭ সালের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। র‌্যাঙ্কিংয়ে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৩৬তম।

বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটি৷ তাদের অবস্থান ১৪৯তম৷ র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)৷ তাদের অবস্থান ১৭৯তম৷ বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেশের মধ্যে চতুর্থ স্থানে আছে৷ র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ২১৬তম৷ বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবার শেষে স্থান পেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ তিনটি বিশ্ববিদ্যালয়৷৩ নভেম্বর নিজেদের ওয়েবসাইটে ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’ প্রকাশ করেছে কিউএস।

এই র‌্যাঙ্কিংয়ে এশিয়ার ২৬টি দেশের ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন