সাউথ বাংলা ২৪
advertisement

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ৬ সদস্যের কমিটি

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ৬ সদস্যের কমিটি
ফটো কার্ড প্রিন্ট

সরকারি কর্মচারীদের বেতন গ্রেড ও বিভিন্ন ভাতা নির্ধারণ, পরিবর্ধন ও পরিমার্জনের বিষয় পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি গঠন করেছে সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শিল্পাঞ্চলে অস্থিরতা সমাধানে সরকার ও মালিকপক্ষকে উদ্যোগী হতে বললেন শফিকুর রহমান শিল্পাঞ্চলে অস্থিরতা সমাধানে সরকার ও মালিকপক্ষকে উদ্যোগী হতে বললেন শফিকুর রহমান হঠাৎ বাড়লো ডলারের দাম, খোলাবাজারে ১২৯ টাকা হঠাৎ বাড়লো ডলারের দাম, খোলাবাজারে ১২৯ টাকা রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত জানুয়ারির মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন মজুরি দিতে হবে: গার্মেন্ট শ্রমিক সংহতি জানুয়ারির মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন মজুরি দিতে হবে: গার্মেন্ট শ্রমিক সংহতি
advertisement

পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে ডাকাতি, চালকসহ তিনজন গ্রেপ্তার

পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে ডাকাতি, চালকসহ তিনজন গ্রেপ্তার
ডাকাত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসফেরত দুই ব্যক্তিকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। তাঁদের কাছ থেকে ১৮ ভরি সোনার গয়না, পাঁচটি মুঠোফোন, ল্যাপটপ, ট্যাবসহ প্রায় ৪৬ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। বুধবার ভোররাত তিনটার দিকে সড়কের সমু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় জড়িত অভিযোগে প্রবাসীদের বহনকারী ব্যক্তিগত গাড়ির চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাঁদের কাছ থেকে লুট হওয়া সাড়ে আট ভরি সোনার গয়নাসহ কিছু মালামাল উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন প্রাইভেট কারের চালক রূপগঞ্জের চরপাড়া এলাকার শাহীন, তাঁর ভাই সোহেল এবং একই এলাকার আইয়ুব।ভুক্তভোগী দুবাইপ্রবাসী জামাল হোসেন বলেন, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি ও তাঁর বন্ধু সোহেল দুবাই থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

পরে পূর্বপরিচিত গাড়িচালক শাহীনের প্রাইভেট কারে করে তাঁরা কাঞ্চনের উদ্দেশে রওনা হন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শিল্পাঞ্চলে অস্থিরতা সমাধানে সরকার ও মালিকপক্ষকে উদ্যোগী হতে বললেন শফিকুর রহমান

শিল্পাঞ্চলে অস্থিরতা সমাধানে সরকার ও মালিকপক্ষকে উদ্যোগী হতে বললেন শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে আন্দোলন এবং শিল্পাঞ্চল এলাকায় অস্থিরতার দ্রুত সমাধানে সরকার ও মালিকপক্ষকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

তিনি বলেছেন, শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে সিদ্ধান্ত নিতে যত দেরি হবে, শিল্প খাতের ক্ষতি তত বাড়বে।আজ বুধবার এক ভিডিও বার্তায় শফিকুর রহমান বলেন, কয়েক দিন ধরে দেশের বিভিন্ন শিল্পাঞ্চল এলাকায় পোশাকশ্রমিকেরা বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে আন্দোলন করছেন। এ কারণে অনেক শিল্পকারখানা বন্ধ রাখা হয়েছে।

দু–এক জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।গাজীপুরের শ্রীপুরে মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভ চলাকালে গুরুতর আহত পোশাকশ্রমিক তৌফিক শেখের মৃত্যুর ঘটনার নিন্দা জানিয়ে জামায়াত আমির বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।শফিকুর রহমান বলেন, পোশাকশিল্প দেশের প্রধান রপ্তানি খাত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

উত্তরায় ঘুষ নেওয়ার অভিযোগ তুলে ম্যাজিস্ট্রেটকে হেনস্তা

উত্তরায় ঘুষ নেওয়ার অভিযোগ তুলে ম্যাজিস্ট্রেটকে হেনস্তা
মারমুখী লোকজনের কাছ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে উদ্ধার করে গাড়িতে তুলে নিচ্ছে পুলিশ। আজ বুধবার দুপুরে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের পাকার মাথা এলাকায়

রাজধানীর উত্তরায় ফুটপাত উচ্ছেদ অভিযানের সময় ঘুষ নেওয়ার অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘিরে ধরে শারীরিকভাবে হেনস্তা করেছেন স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা। পরে তাঁকে উদ্ধার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।

ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।আজ বুধবার দুপুরে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের পাকার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাম অতীশ দর্শী চাকমা।ব্যবসায়ীদের অভিযোগ, দুপুরে জসিমউদ্দিন সড়কের পাকার মাথা এলাকায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে ফুটপাত উচ্ছেদ অভিযান শুরু করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা।

অভিযান চলাকালে জরিমানা কমিয়ে দেওয়ার কথা বলে ম্যাজিস্ট্রেটের এক সহযোগী এক দোকানির কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা নিয়েছেন বলে অভিযোগ করেন কয়েকজন ভ্রাম্যমাণ ব্যবসায়ী।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন