১৭তম বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াডের নিবন্ধন চলছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলবে নিবন্ধন।ফিজিকস অলিম্পিয়াডে অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াডের ওয়েবসাইটে bdpho.org গিয়ে নিবন্ধন করতে পারবে। নিবন্ধনের সময় প্রতিযোগীর নাম, স্কুলের নাম, ঠিকানা, ই-মেইল ঠিকানা, মোবাইল নম্বর এবং ছবি অবশ্যই যুক্ত করতে হবে।
নিবন্ধনের সময় ৩০ মার্চ ২০২৬ সাল পর্যন্ত শ্রেণি অনুযায়ী নিবন্ধন করতে হবে।১৭তম বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে চারটি ক্যাটাগরিতে। ৫ম-৬ষ্ঠ শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা এ ক্যাটাগরি, ৭ম-৮ম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা বি ক্যাটাগরি, ৯ম-১০ম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা সি ক্যাটাগরি এবং একাদশ-দ্বাদশ শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা ডি ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবে।নিবন্ধনের জন্য ফি হিসেবে জমা দিতে হবে ৩৬০ টাকা।
ওয়েবসাইটে প্রবেশ করে মেন্যু থেকে Registration অপশন সিলেক্ট করলে নিবন্ধন ফর্মে নিয়ে যাবে।
সূত্র: প্রথম আলো

প্রথম আলোর জন্মদিনে হাবলুকে দাদুর ধাঁধা
দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা নিয়ে আসিফ মাহমুদের রিটের ওপর আদেশ আগামী বুধবার
চার নেতার হত্যাকাণ্ড নিয়ে জেল কর্মকর্তাদের প্রতিবেদন
ভিডিওতে ৮ পিস্তল নিয়ে হুমকি, ‘সময় থাকতে পালিয়ে যাও, আমি তুফান’
৯৭৫ থেকে ২,০৬০ টাকা: সাড়ে ৫ বছরে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম দ্বিগুণের বেশি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন