হুমায়ূন আহমেদের লেখায় বাবা প্রসঙ্গ বহুবার এসেছে। তাঁর লেখায় বাবা কখনো খুব গম্ভীর, কখনো অদ্ভুত রসিক, কখনো আবার সন্তানের কাছে দূরের মানুষ। হুমায়ূন আহমেদের বাবার নাম ফয়জুর রহমান। পুলিশ কর্মকর্তা ছিলেন। বই পড়তে ভালোবাসতেন। ছেলেমেয়েদের নিয়ে তাঁর নানা স্বপ্ন ছিল। আর ছিল এক অদ্ভুত স্বভাব। সন্তানদের বিচিত্র সব অভিজ্ঞতার মধ্যে ফেলতেন, যেগুলো বড় হয়েও সন্তানেরা ভুলতে পারেননি।ফয়জুর রহমানের ছিল বদলির চাকরি।
এ কারণে শৈশবে হুমায়ূন আহমেদ পরিবারের সঙ্গে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়িয়েছেন। তাঁর আত্মজীবনীমূলক বইগুলোয় ছড়িয়ে থাকা এসব টুকরো ঘটনা জুড়ে দেখলে হুমায়ূন আহমেদকে নতুন করে চেনা যায়।হুমায়ূন আহমেদের আত্মজীবনীমূলক বই আমার ছেলেবেলায় বাবাকে নিয়ে এমন অনেক গল্প আছে, যেগুলো পড়তে বেশ মজা লাগে। অদ্ভুতও লাগে। কারণ, তাঁর বাবা ছিলেন একই সঙ্গে খেয়ালি, সাহসী, বইপাগল এবং ভীষণ স্নেহপ্রবণ।
হুমায়ূন লিখেছেন, ‘আমার বাবা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষদের একজন কি না, তা জানি না, তবে বিচিত্র একজন মানুষ, তা বলতে পারি।’ এই বিচিত্র মানুষটিকে বোঝার জন্য নিচের কয়েকটি গল্প পড়া যেতে পারে।হুমায়ূন আহমেদ বললেন, একুশের বইমেলা হবে, লোকেদের ভিড়, আড্ডা, আমি সেখানে থাকব না!হুমায়ূন আহমেদের বাবা পুলিশ কর্মকর্তা শহীদ শহীদ ফয়জুর রহমান আহমেদঘোড়া কেনার শখশীতের এক ভোরে ছোট্ট হুমায়ূনের ঘুম ভাঙল মা-বাবার কথা–কাটাকাটিতে।
সূত্র: প্রথম আলো

কপ৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
মুক্তা–সাদা শাড়ি–অনুপ্রাণিত গাউনে ধরা দিলেন জেন–জি ডিভা
কৃত্রিম বুদ্ধিমত্তায় সার্বভৌমত্ব: নিজস্ব বাংলা এলএলএম ও কেন্দ্রীয় অবকাঠামোর কৌশলগত র...
অসময়ের তরমুজ
যে কারণে ২০০ বছরের ঐতিহ্যবাহী বামন্দী হাট এখনো জমজমাট

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন