advertisement

‘বুদ্ধিজীবী দিবস’ পালন করা হয় ১৪ ডিসেম্বর

‘বুদ্ধিজীবী দিবস’ পালন করা হয় ১৪ ডিসেম্বর
ফটো কার্ড প্রিন্ট

বাংলাদেশ ও বিশ্বপরিচয়: অধ্যায়–৫∎ বহুনির্বাচনি প্রশ্ন১. বাংলাদেশের প্রথম সরকার কত সালে গঠিত হয়? ক. ১৯৬৬ সালে খ. ১৯৬৯ সালে গ. ১৯৭১ সালে ঘ. ১৯৭২ সালে২. মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি কে ছিলেন? ক. তাজউদ্দীন আহমদ খ. সৈয়দ নজরুল ইসলাম গ. এম এ জি ওসমানী ঘ. শেখ মুজিবুর রহমান৩. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

ক. তাজউদ্দীন আহমদ খ. সৈয়দ নজরুল ইসলাম গ. শেখ মুজিবুর রহমান ঘ. এম মনসুর আলী৪. মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? ক. তাজউদ্দীন আহমদ খ. এম এ জি ওসমানী গ. সৈয়দ নজরুল ইসলাম ঘ. শেখ মুজিবুর রহমান৫. ১৯৫২ সালে কোন আন্দোলন সংঘটিত হয়? ক. শিক্ষা আন্দোলন খ. ভাষা আন্দোলন গ. ছয় দফা আন্দোলন ঘ. গণ-অভ্যুত্থান৬. ছয় দফা আন্দোলন কত সালে সংঘটিত হয়? ক. ১৯৫২ খ. ১৯৬২ গ. ১৯৬৬ ঘ. ১৯৬৯৭. ৭ই মার্চের ভাষণ কোথায় দেওয়া হয়?

ক. পল্টন ময়দান খ. রেসকোর্স ময়দান গ. কালুরঘাট ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়৮. ১৯৭১ সালের ২৬ মার্চ মেজর জিয়াউর রহমান কোথা থেকে স্বাধীনতার ঘোষণা দেন?

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন
advertisement

নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ

নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডানে) ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্রাম্পের পাম বিচে ট্রাম্পের মার-আ-লাগো ক্লাবে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে করমর্দন করছেন। ২৯ ডিসেম্বর ২০২৫

গাজায় জাতিনিধন, ধ্বংসযজ্ঞ, লাখো ফিলিস্তিনির বাস্তুচ্যুতি ও দুর্নীতির অভিযোগে বেনিয়ামিন নেতানিহুর বিচারপ্রক্রিয়ার মধ্যে আজ মঙ্গলবার ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দেশটির প্রধান দুই নির্বাচনী জোটের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। আজকের ভোটের ফলাফল দেশটির সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে।

তবে ইসরায়েলের নেতৃত্ব বদলালেই ফিলিস্তিনিদের জীবনে স্বস্তি ফিরবে, এমন কোনো নিশ্চয়তা নেই।ইসরায়েলে এবার ভোটার প্রায় ৭৩ লাখ। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের ১২০ আসনে ভোট হচ্ছে। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬১ আসন। দেশটির আইন অনুযায়ী, ইসরায়েলের ভোটাররা সরাসরি প্রধানমন্ত্রীকে ভোট দেন না। তাঁরা পছন্দের রাজনৈতিক দলকে ভোট দেন। প্রতিটি দল নির্বাচনের আগে প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করে। প্রাপ্ত ভোটের অনুপাতে আসন বণ্টন হয়।

নেসেটে ঢুকতে কোনো দলকে অন্তত ৩ দশমিক ২৫ শতাংশ ভোট পেতে হয়।যুদ্ধবাজ নেতানিয়াহু তাঁর দল লিকুদকে নিয়ে ডানপন্থী ও ধর্মীয় জাতীয়তাবাদী শিবিরের নেতৃত্ব দিচ্ছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ব্যবসায় বরকত লাভে মুমিনের ৩ অভিজ্ঞতা

ব্যবসায় বরকত লাভে মুমিনের ৩ অভিজ্ঞতা

পুঁজিবাদী অর্থনীতিতে আমাদের শেখানো হয় যে ব্যবসা–বাণিজ্যের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা কিংবা শেয়ারহোল্ডারদের লভ্যাংশ সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া।

ইসলামি জীবনদর্শনে ব্যবসার সংজ্ঞা শুধু লাভ–ক্ষতির অঙ্কে সীমাবদ্ধ নয়।ব্যবসা হলো সমাজকে সেবা দেওয়ার এবং সেখানে কল্যাণ ও ইতিবাচক পরিবর্তন যুক্ত করার অন্যতম মাধ্যম।একটি ব্যবসা যদি অঢেল অর্থ উপার্জন করে কিন্তু পরিবেশ ধ্বংস করে, ভেজাল পণ্য সরবরাহ করে কিংবা মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে, তবে ইসলামি দৃষ্টিকোণ থেকে সেই ব্যবসা তার মূল উদ্দেশ্যেই ব্যর্থ হয়েছে।একজন মুসলিম উদ্যোক্তা যখন এই নিয়ত নিয়ে ব্যবসা শুরু করেন যে তাঁর কাজ দিয়ে সমাজের মানুষের উপকার হবে এবং তিনি সৎ উপায়ে হালাল রিজিক অন্বেষণ করবেন, তখন সেই ব্যবসাই তাঁর জন্য ইবাদতে পরিণত হয়।সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ীদের মর্যাদা সম্পর্কে মহানবী (সা.) বলেছেন, সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী পরকালে নবী, সত্যনিষ্ঠ এবং শহীদদের সঙ্গে অবস্থান করবেন।

(সুনানে তিরমিজি, হাদিস: ১২০৯)মুমিনের ব্যবসায় কীভাবে বরকত আসতে পারে, তার ৩টি কারণ দেখানো হলো।১. ক্ষতি স্বীকার করেও মানুষের পাশে দাঁড়ানো উপার্জন করার চেয়েও ব্যবসা পরিচালনার সবচেয়ে কঠিন দিক হলো প্রাত্যহিক কার্যক্রমে ‘ইহসান’ (সৌহার্দ্য ও সৌন্দর্য) এবং ‘আদল’ (ইনসাফ) বজায় রাখা—এমনকি যদি তা করতে গিয়ে সাময়িক আর্থিক ক্ষতিও মেনে নিতে হয়।প্রচলিত ব্যব...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইতালিজুড়ে তরুণদের বিক্ষোভ-সহিংসতার পেছনে কী, উদ্বেগে প্রবাসী বাংলাদেশিরাও

ইতালিজুড়ে তরুণদের বিক্ষোভ-সহিংসতার পেছনে কী, উদ্বেগে প্রবাসী বাংলাদেশিরাও
জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বৃদ্ধির প্রতিবাদে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন ক্ষুব্ধ নাগরিকেরা। মিলান, ইতালি, ২৪ অক্টোবর ২০২৬

ইউরোপের অন্যান্য দেশের মতো ইতালিতেও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, আবাসনসংকট, শিক্ষাব্যবস্থার দুরবস্থা ও সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছেন হাজারো তরুণ, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ১৭ অক্টোবরের সহিংস বিক্ষোভের পর শনিবার (২৪ অক্টোবর) রাজধানী রোম, মিলান, তুরিন, বোলোনিয়া, ফ্লোরেন্সসহ দেশটির বিভিন্ন শহরে নতুন করে বিক্ষোভ হয়েছে।

এদিন পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহারের ঘটনা ঘটলেও আগের সপ্তাহের মতো ব্যাপক লুটপাট হয়নি।ইতালির জননিরাপত্তা বিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী, সারা দেশে বিক্ষোভ–সহিংসতা ও লুটপাটের ঘটনায় ৪ হাজার ২৯২ জনের পরিচয় যাচাই করা হয়েছে। ৩৭১ জনকে পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে এবং ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ৮৭ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

পুলিশ কার্যালয়ে নেওয়া ব্যক্তিদের মধ্যে ১১০ জন অপ্রাপ্তবয়স্ক এবং ৬৯ জন বিদেশি নাগরিক।ইতালির সাম্প্রতিক বিক্ষোভের কেন্দ্রে রয়েছে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন