একটি দেশের স্বাধীনতার সংগ্রাম কখনো কেবল তার নিজস্ব ভূখণ্ডের গল্প হয়ে থাকে না। কোনো জাতির ওপর যখন অন্যায়, নিপীড়ন ও মানবিক বিপর্যয় নেমে আসে, তখন সেই আর্তনাদ সীমানা পেরিয়ে পৌঁছে যায় পৃথিবীর নানা প্রান্তে। কেউ কলম ধরেন, কেউ গানে প্রতিবাদ জানান, কেউ শিল্পের মাধ্যমে মানুষের বিবেককে জাগিয়ে তোলেন, আবার কেউ নিপীড়িত মানুষের পাশে দাঁড়ান নিঃস্বার্থ ভালোবাসায়।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এমনই বহু বিদেশি মানুষের মানবিক ভূমিকা আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে।সাংবাদিক ও লেখক মতিউর রহমান তাঁর ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বইয়ে সেই মানুষগুলোর অবদান তুলে ধরেছেন, যাঁদের ভালোবাসা ও সংহতি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে দিয়েছে এক আন্তর্জাতিক মাত্রা।মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের চর্চায় বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতা, রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা এবং সাধারণ মানুষের অসীম আত্মত্যাগ স্বাভাবিকভাবেই সবার আগে স্থান পায়।
কিন্তু এই সংগ্রামের পক্ষে বিদেশের মাটিতে যাঁরা জনমত গড়ে তুলেছিলেন, বাংলাদেশের মানুষের দুর্দশা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছিলেন, তাঁদের অবদান নিয়ে আলোচনা তুলনামূলকভাবে কম।
সূত্র: প্রথম আলো

প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়
নিবর্তনমূলক ধারাগুলো বাদ দিতে হবে
বিআরটিসির বিদ্যুৎ–চালিত বাস জানুয়ারিতে ঢাকায় নামছে না, পেছাল দরপত্র সংশোধনে
এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলে যাচ্ছিলেন তরুণ–তরুণী, গাড়ির ধাক্কায় নিহত
প্রথম আলোতে ২৩ বছর আগে ছাপা হয়েছিল বন্ধুত্বের খবর, এখন কেমন আছেন তাঁরা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন