প্রথম দরপত্রে অংশগ্রহণের সময় ছিল ৪ নভেম্বর পর্যন্ত। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবিতে তা ৮ নভেম্বর করা হয়।সংশোধিত শর্তে ১০ নভেম্বর পুনঃ দরপত্র আহ্বান করে প্রগতি ও বিএমটিএফ; শেষ সময় ১৮ নভেম্বর।দেশে প্রথমবারের মতো বিআরটিসির বহরে ১০০টি ইলেকট্রিক বা বিদ্যুৎ–চালিত বাস কেনার উদ্যোগ পিছিয়ে গেল। আগামী বছরের ১৫ জানুয়ারির মধ্যে ঢাকার রাস্তায় বাসগুলো চলার কথা থাকলেও তা হচ্ছে না।
সংশ্লিষ্ট সূত্র বলছে, বাস কেনার দরপত্রে সংশোধন আনায় বিষয়টি পিছিয়ে গেছে।দরপত্র সংশোধন নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর সন্দেহ, হয়তো কাউকে কাজ পাইয়ে দিতে শর্ত বদলানো হয়েছে। যদিও বিআরটিসির দাবি, প্রতিযোগিতা বাড়াতে এই সংশোধন।২০০টি বিদ্যুৎ–চালিত বাস কেনার উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। গত ৫ আগস্ট অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি দরপত্র ছাড়া সরাসরি ক্রয়পদ্ধতিতে (ডিপিএম) বাস কেনার সিদ্ধান্ত নেয়।
প্রথম দফায় প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) মাধ্যমে ৫০টি করে বাস কেনা হবে।
সূত্র: প্রথম আলো

প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়
নিবর্তনমূলক ধারাগুলো বাদ দিতে হবে
এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলে যাচ্ছিলেন তরুণ–তরুণী, গাড়ির ধাক্কায় নিহত
প্রথম আলোতে ২৩ বছর আগে ছাপা হয়েছিল বন্ধুত্বের খবর, এখন কেমন আছেন তাঁরা
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন, শিক্ষার্থীদের জন্য ১১ নির্দেশনা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন