বাল্যবিবাহ প্রতিরোধে বাংলাদেশে আইন আছে, সরকারি-বেসরকারি নানা উদ্যোগও রয়েছে। সচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা চলছে। কিন্তু বাস্তবতা হলো এসব উদ্যোগের পরও বাল্যবিবাহের প্রবণতা থামানো যাচ্ছে না। ৯ মাসে সাতক্ষীরায় ১৩২টি বাল্যবিবাহ বন্ধ করার তথ্য জানিয়েছে প্রশাসন। এক দশক আগে ঘটা করে কালীগঞ্জকে বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছিল। অথচ সেই উপজেলাতেই গত ছয় মাসে ১১টি বাল্যবিবাহ প্রতিরোধ করতে হয়েছে।
এর বাইরে কতটি বাল্যবিবাহ সংঘটিত হয়েছে, তার হিসাবও নেই। এ চিত্র শুধু একটি উপজেলার নয়, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের সামগ্রিক উদ্যোগের দুর্বলতাও তুলে ধরে।প্রথম আলোর খবর জানাচ্ছে, জানাজানি হলে প্রশাসন বাধা দিতে পারে, এমন আশঙ্কায় গোপনে বাল্যবিবাহের আয়োজন করে থাকেন অভিভাবকেরা।
বিয়ের পর মেয়েকে শ্বশুরবাড়ি না পাঠিয়ে কিছুদিন পর পাঠানো হয়।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের সর্বশেষ জরিপ বলছে, দেশে বাল্যবিবাহের হার কিছুটা কমার চিত্র পাওয়া গেছে।
সূত্র: প্রথম আলো

নিবর্তনমূলক ধারাগুলো বাদ দিতে হবে
বিআরটিসির বিদ্যুৎ–চালিত বাস জানুয়ারিতে ঢাকায় নামছে না, পেছাল দরপত্র সংশোধনে
এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলে যাচ্ছিলেন তরুণ–তরুণী, গাড়ির ধাক্কায় নিহত
প্রথম আলোতে ২৩ বছর আগে ছাপা হয়েছিল বন্ধুত্বের খবর, এখন কেমন আছেন তাঁরা
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন, শিক্ষার্থীদের জন্য ১১ নির্দেশনা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন