তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে বিভিন্ন প্রতিষ্ঠানের জব্দ করা ব্যাংক হিসাব অবমুক্ত করা শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর মালিকদের মধ্যে যাঁরা রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট নন তাঁদের ব্যাংক হিসাবও অবমুক্ত করা হচ্ছে। ব্যবসায়ীদের উদ্বেগ ও সমালোচনার মুখে এই উদ্যোগ নেওয়া হয়।
এতে রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট নন, এমন যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছিল, তাঁদের মধ্যে স্বস্তি ফিরেছে। ভুক্তভোগী কয়েকজন তৈরি পোশাকশিল্প মালিকের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। যদিও তাঁদের কেউ কেউ বলছেন, ব্যাংক হিসাব অবমুক্ত হলেও হয়রানি পুরোপুরি দূর হয়নি। কারণ, ব্যাংক হিসাব জব্দের পাশাপাশি প্রতিষ্ঠানের গত পাঁচ বছরের সব ধরনের ব্যাংক লেনদেনের তথ্য চেয়েছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট।
এখন হিসাব অবমুক্ত হলেও ওই প্রক্রিয়া চলছে।
সূত্র: প্রথম আলো

সবজির দাম কমছে, বেড়েছে মোটা চালের
জন্মদিনের একটি আয়োজন যেভাবে ব্যবসায়িক সাফল্যের ‘বড় মুকুট’ হয়ে গেল
এআই প্রযুক্তি থেকে ব্যাংকিং– এশিয়ার ব্যবসায়ে দাপট দেখাচ্ছেন নারীরা, এগিয়ে ভারত
ঘরে বসেই জমির নামজারি ও কর শোধ করা যাবে, কাজ পেল ইউএনডিপি
খুচরা ব্যবসায়ীদের ওপর হাজারে ২ টাকা কর আরোপ, আদায়ে অ্যাপ বানাচ্ছে এনবিআর

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন