২৯ বছর আগে খেলোয়াড় হিসেবে সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন নওশাদ মুসা। এবার তাঁর সামনে আরেকটি বিশেষ অর্জনের হাতছানি—কোচ হিসেবে ভারতকে সাফ চ্যাম্পিয়ন করানো। ঢাকার জাতীয় স্টেডিয়ামে আজ রাতের ফাইনালে তাঁর দলের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ভারতের বেশির ভাগ খেলোয়াড়ই অনূর্ধ্ব-২৩ দলের। তবে তরুণদের সামর্থ্যেই পূর্ণ আস্থা নওশাদের। ফাইনালের আগে গতকাল টিম হোটেলে এমন অনেক বিষয় নিয়েই প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন নওশাদ মুসা।
সাক্ষাৎকার নিয়েছেন জহির উদ্দিন– ঢাকায় এসে বাংলাদেশের বিপক্ষে ফাইনাল খেলার ইচ্ছার কথা বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ফাইনালের প্রতিপক্ষ পাকিস্তান। এই ফাইনাল কতটা কঠিন হতে যাচ্ছে?নওশাদ মুসা: আমার মনে হয়, এটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। আমরা গ্রুপ পর্বে পাকিস্তানকে হারিয়েছি। কিন্তু ফাইনালের পাকিস্তান আর গ্রুপ পর্বের পাকিস্তান এক নয়। তাদের বেশ কয়েকজন ভালো খেলোয়াড় দলে যোগ দিয়েছে।
বাংলাদেশ–পাকিস্তান ম্যাচে পাকিস্তান নিজেদের সামর্থ্য দেখিয়েছে।
সূত্র: প্রথম আলো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ ১৮
ডুপার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত, মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার...
সাভারে পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই আকৃতির
একটি ভালো কাজে সেরা দশ ২০২৬

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন