advertisement

পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
শ্রমিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। ছুটির পর কারখানা থেকে বের হচ্ছেন শ্রমিকেরা। গাছা, গাজীপুর
ফটো কার্ড প্রিন্ট

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আজ মঙ্গলবার সকাল থেকেই পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর, সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকা। কোথাও কারখানা বন্ধ ঘোষণা করা হয়, কোথাও শ্রমিকদের ছুটি দিয়ে দেওয়া হয়। কোথাও আবার সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন শ্রমিকেরা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের মধ্যেও সড়কে তৈরি হয় যানজট, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।শ্রমিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। ছুটির পর কারখানা থেকে বের হচ্ছেন শ্রমিকেরা। গাছা, গাজীপুরকারখানায় ছুটি ঘোষণা করায় বাড়ির পথে ফিরছেন শ্রমিকেরা। গাছা, গাজীপুরকারখানায় ছুটির পর সড়কে জড়ো হয়েছেন শ্রমিকেরা।

গাজীপুর, ১৭ নভেম্বরশ্রমিকদের আন্দোলন ঘিরে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবে বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবে এক ছেলের জানাজার সময় এল আরেক ছেলের মৃত্যুর খবর এক ছেলের জানাজার সময় এল আরেক ছেলের মৃত্যুর খবর সরকারি চাকরিতে থেকে কেউ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কি না, তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান সরকারি চাকরিতে থেকে কেউ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কি না, তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান প্রতিদিন ১৭ বার: নামাজে আল্লাহ যেভাবে আপনার কথার জবাব দেন প্রতিদিন ১৭ বার: নামাজে আল্লাহ যেভাবে আপনার কথার জবাব দেন চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মাদক মামলায় বিচার শুরুর তারিখ পিছিয়ে ২৩ ডিসেম্বর চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মাদক মামলায় বিচার শুরুর তারিখ পিছিয়ে ২৩ ডিসেম্বর
advertisement

মিরপুর থানার সামনে ককটেল বিস্ফোরণ হয়নি, সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ

মিরপুর থানার সামনে ককটেল বিস্ফোরণ হয়নি, সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ
রাজধানীর মিরপুর মডেল থানার সামনে ককটেল বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছে পুলিশ। লাঠিসোঁটা নিয়ে আসা একদল লোকজনকে ছত্রভঙ্গ করতে পুলিশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবে

বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবে

চীনে উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ২০২৭-২৮ শিক্ষাবর্ষের চীনা সরকারি বৃত্তির আবেদন আহ্বান করা হয়েছে।

বাংলাদেশে চীনের দূতাবাসের মাধ্যমে টাইপ ‘এ’ ক্যাটাগরিতে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি এবং সাধারণ ও উচ্চতর গবেষণা বা প্রশিক্ষণ কর্মসূচিতে আবেদন করা যাবে।আবেদন জমা দেওয়ার শেষ দিন ১০ জানুয়ারি ২০২৭।প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, চিকিৎসাবিজ্ঞান, কৃষি, পরিবেশ, ব্যবসায় প্রশাসন ও সামাজিক বিজ্ঞানসহ নানা বিষয়ে পড়ার সুযোগ রয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়, বিষয় এবং পাঠদানের ভাষা অনুযায়ী শর্ত ভিন্ন হতে পারে।প্রবাসী কর্মীদের সন্তানেরা পাবে শিক্ষাবৃত্তি, আবেদনের খুঁটিনাটি জেনে নিন চীনে উচ্চশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক ডিগ্রির পাশাপাশি আধুনিক প্রযুক্তি, গবেষণা ও আন্তর্জাতিক কর্মপরিবেশের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জাদুঘরে ‘শরীরের একটি অংশ’ দিয়ে যত্ন নিতে বললেন টেন্ডুলকার

জাদুঘরে ‘শরীরের একটি অংশ’ দিয়ে যত্ন নিতে বললেন টেন্ডুলকার
এমসিএ শরদ পাওয়ার ক্রিকেট জাদুঘরে নিজের ব্যাটের কেবিনেটের সামনে টেন্ডুলকার

‘এটি আমার শরীরেরই একটি অংশ। তাই আমি আমার শরীরের একটি অংশই তোমাদের দিচ্ছি। দয়া করে এর যত্ন নিয়ো।’বক্তার নাম বলে দিলে শরীরের কোন অংশ তা বুঝতে কারও অসুবিধা হয় না। শচীন টেন্ডুলকার। ‘শরীরের অংশ’ বলতে কিংবদন্তি যেটা বুঝিয়েছেন, সেটা ক্রিকেট ব্যাট।ক্রিজে টেন্ডুলকারের স্ট্যান্স দেখেও মনে হতো হাতে ধরা ব্যাটটি বুঝি তাঁর শরীরের অংশ!

২৪ বছরের ক্যারিয়ারে সেই এক টুকরো উইলোখণ্ড দিয়ে শতকোটি ভারতীয় এবং বাকি পৃথিবীর ক্রিকেটপ্রেমীদের আনন্দ দিয়েছেন টেন্ডুলকার। তাঁর হাতে ব্যাট থাকলে ভরসা পেয়েছে ভারত।

গতকাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে টেন্ডুলকারের অবসর নেওয়ার ১৩ বছর পূর্তিতে সেসব গল্পই ফিরে এসেছিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এমসিএ শরদ পাওয়ার ক্রিকেট জাদুঘরে।মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) ব্যবস্থাপনায় পরিচালিত এমসিএ শরদ পাওয়ার ক্রিকেট জাদুঘরে নিজের ক্যারিয়ারে ব্যবহার করা ২৫টি ব্যাট উপহার দিয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন