advertisement

৪৮ সেতু আর ৭ কালভার্টে মরতে বসেছে ভৈরব নদ

৪৮ সেতু আর ৭ কালভার্টে মরতে বসেছে ভৈরব নদ
যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা এলাকায় ভৈরব নদের ওপর ছোট সেতু। নির্মাতা সওজ, সাল ২০০৫। ৪০০ মিটার দূরেই আরেকটি ছোট সেতু, নির্মাতা এলজিইডি। ১১ সেপ্টেম্বর, দড়াটানায়
ফটো কার্ড প্রিন্ট

বাপাউবোর ২০২৫ সালের একটি তালিকা বলছে, ভৈরব নদের ওপর ৫৫টি ছোট সেতু ও কালভার্ট রয়েছে।নদের কিছু এলাকায় ক্ষীণ ধারায় স্রোত বইছে। বেশির ভাগ এলাকা স্রোতহীন, প্রাণহীন। যেন বদ্ধ জলাশয়। জায়গায় জায়গায় অপরিকল্পিতভাবে নির্মিত ৪৮টি সেতু ও ৭টি কালভার্ট ভৈরব নদকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। গত প্রায় আড়াই মাসে আমি সব কটিই দেখে এসেছি। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ভৈরবের দক্ষিণ পাশে কাষ্টভাঙ্গা গ্রাম। আর উত্তর পাশে নিত্যানন্দী গ্রাম।

দুই গ্রামকে যুক্ত করেছে নদের প্রস্থের চেয়ে ছোট নিত্যানন্দী সেতু। গত ১ সেপ্টেম্বর কাষ্টভাঙ্গা গ্রামে নদের পাড়ে একটি টিনের চালার নিচে পা মেলে বসে কাঁথা সেলাই করছিলেন গ্রামের মর্জিনা খাতুন (৬০)। পাড়ে চরে বেড়ানো ছাগলগুলোর দিকেও নজর রাখছিলেন। সেতুটির দিকে আঙুল তুলে মর্জিনা খাতুন আমাকে বলেন, ‘ছোটবেলা থেকে নদের পানিতে গোসল করতাম। নদে অনেক পানি ছিল। এই সেতুর জায়গায় আগে বাঁশের সাঁকো ছিল। সাঁকো দিয়ে এলাকার লোকজন চলাচল করত।

পরে সেখানে সেতু হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বাংলার মাটি থেকে উঠে আসা এক মওলানা বাংলার মাটি থেকে উঠে আসা এক মওলানা বর্ষসেরা দশ বন্ধুসভা ২০২৬ বর্ষসেরা দশ বন্ধুসভা ২০২৬ জেমস বন্ড চরিত্রে নতুন চমক রবার্ট 'ভ্যাম্পায়ার' প্যাটিনসনের, বোল্ড ফ্যাশনে বন্ড গার্ল হবেন কে জেমস বন্ড চরিত্রে নতুন চমক রবার্ট 'ভ্যাম্পায়ার' প্যাটিনসনের, বোল্ড ফ্যাশনে বন্ড গার্... গলায় ছুরি ধরে মেয়েকে আটকে রাখেন বাবা, উদ্ধার করল ফায়ার সার্ভিস গলায় ছুরি ধরে মেয়েকে আটকে রাখেন বাবা, উদ্ধার করল ফায়ার সার্ভিস সিলেট সীমান্তে বিএসএফের এক সদস্যকে আটক করেছে বিজিবি সিলেট সীমান্তে বিএসএফের এক সদস্যকে আটক করেছে বিজিবি
advertisement

বাংলার মাটি থেকে উঠে আসা এক মওলানা

বাংলার মাটি থেকে উঠে আসা এক মওলানা
আবদুল হামিদ খান ভাসানী (১২ ডিসেম্বর ১৮৮০—১৭ নভেম্বর ১৯৭৬)

বাংলার ইতিহাসে এমন কিছু মানুষ আছেন, যাঁদের জীবনকে শুধু রাজনীতির ভাষায় ব্যাখ্যা করা যায় না। তাঁরা দল, মতবাদ কিংবা ক্ষমতার গণ্ডি ছাড়িয়ে বৃহত্তর এক মানবিক উপস্থিতিতে পরিণত হন। মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন তেমনই এক বিরল মানুষ। তিনি ছিলেন রাজনীতিক, আবার রাজনীতিরও অতীত; তিনি ছিলেন ধর্মীয় নেতা, কিন্তু কেবল ধর্মের গণ্ডিতে আবদ্ধ নন; তিনি ছিলেন জননেতা, অথচ ক্ষমতার মানুষ নন।

তাঁর জীবন যেন বাংলার নদীর মতো; কখনো শান্ত, কখনো উত্তাল, কখনো ভাঙন তোলা, কখনো নতুন ভূখণ্ডের জন্ম দেওয়া।এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এই মানুষটি একসময় দেশের সবচেয়ে বড় রাজনৈতিক আন্দোলনের অন্যতম নির্মাতা হয়ে ওঠেন। কিন্তু আশ্চর্যের বিষয়, তাঁর গড়ে দেওয়া রাজনৈতিক শক্তি ক্ষমতার কেন্দ্রের দিকে এগিয়ে গেলেও তিনি নিজে কখনো ক্ষমতার মোহে আবদ্ধ হননি।

তিনি যেন সব সময় প্রাসাদের বাইরে দাঁড়ানো এক মানুষ, যাঁর চোখ ছিল মানুষের দিকে; সিংহাসনের দিকে নয়।ইতিহাসের মহানায়ক মওলানা ভাসানীকাছে থেকে দেখা মওলানা ভাসানীমওলানা আবদুল হামিদ খান ভাসানীর জীবনযাত্রা ছিল অসাধারণভাবে সাধারণ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও ৫৪৭ কোটি ডলারের শেয়ার দান করছেন ওয়ারেন বাফেট

আরও ৫৪৭ কোটি ডলারের শেয়ার দান করছেন ওয়ারেন বাফেট
ওয়ারেন বাফেট

আবারও বড় অঙ্কের অর্থ দান করার ঘোষণা দিলেন বিখ্যাত মার্কিন বিনিয়োগকারী ওয়ারেন বাফেট। তাঁর প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের প্রায় ৫৪৭ কোটি ডলারের শেয়ার চারটি দাতব্য সংস্থায় দান করার ঘোষণা দিয়েছেন তিনি। এসব সংস্থার নেতৃত্বে আছেন তাঁর তিন সন্তান।গতকাল সোমবার দেওয়া এক বিবৃতিতে বাফেট এ ঘোষণা দেন।

একই সঙ্গে জানান, ৬০ বছর ধরে গড়ে তোলা ব্যবসাপ্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের ভবিষ্যৎ নিয়ে তাঁর আস্থা আগের মতোই অটুট।বার্কশায়ারের শেয়ারহোল্ডার উদ্দেশে বার্ষিক ধন্যবাদ জ্ঞাপন বার্তায় ৯ কোটি ২২ লাখ ৫০ হাজার ক্লাস বি শেয়ার দানের কথা জানান ৯৬ বছর বয়সী বাফেট।

চারটি সংস্থা হলো সুসান থম্পসন বাফেট ফাউন্ডেশন, শেরউড ফাউন্ডেশন, হাওয়ার্ড জি বাফেট ফাউন্ডেশন ও নোভো ফাউন্ডেশন।এই দানের পর তাঁর সন্তানদের নেতৃত্বাধীন এসব দাতব্য সংস্থায় বার্কশায়ারের দানের পরিমাণ দাঁড়াবে মোট ২ হাজার ৯০০ কোটি ডলারের বেশি মূল্যের শেয়ার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বর্ষসেরা দশ বন্ধুসভা ২০২৬

বর্ষসেরা দশ বন্ধুসভা ২০২৬
ভৈরব বন্ধুসভা।

প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠান ‘এসো মিলি জলধারায় ২.০’–তে অংশ নিয়েছেন সারা দেশের ৮৬টি বন্ধুসভা থেকে ১ হাজার ১৫০ সক্রিয় সদস্য, অ্যালামনাই, শুভাকাঙ্ক্ষী, প্রথম আলোর কর্মী ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে ১৩ নভেম্বর রাজধানীর সদরঘাট-চাঁদপুর মোহনা-সদরঘাট নৌপথে দিনব্যাপী এ অনুষ্ঠান উদ্‌যাপিত হয়।

এতে চারটি শ্রেণিতে ৪০টি বন্ধুসভাকে সেরা বন্ধুসভা সম্মাননা দেওয়া হয়।

ছবি তুলেছেন মীর হোসেন।এ আয়োজনে বিউটি পার্টনার হিসেবে ছিল স্কিন ক্যাফে, হট বেভারেজ পার্টনার নেসক্যাফে, আইসক্রিম পার্টনার সেভয়, ড্রিংকস পার্টনার ফ্রেশ, টি-শার্ট পার্টনার ম্যাক্স গ্রুপ, গিফট পার্টনার ফিলআপ, এন্টারটেইনমেন্ট পার্টনার চরকি, টেলিভিশন ও মিডিয়া পার্টনার স্টার নিউজ, ইন্টারনেট পার্টনার ব্যাস নেটওয়ার্ক, হেলথ পার্টনার পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ ও চকলেট পার্টনার কেয়ার নিউট্রিশন লিমিটেড।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন