রাজধানীর উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসের স্টিলের ফটকে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। এ তথ্য জানিয়ে পুলিশ বলছে, এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে দুই ব্যক্তি মুখোশ পরে এসে আগুন দেয় বলে জানান তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।ওসি মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘পাসপোর্ট অফিসের বাইরে স্টিলের গেটে আগুন দিয়েছিল।
স্টিলের গেট হওয়ায় দু–তিন মিনিটের মধ্যেই আগুন নিভে যায়। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’ওসি আরও বলেন, রাতে পাসপোর্ট অফিসের নিরাপত্তারক্ষীরা ঘুমাচ্ছিলেন। তাই আগুন দেওয়ার বিষয়টি তাঁরা টের পাননি।ভিডিও বিশ্লেষণ করে এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা থেকে ভিডিও সংগ্রহ করে বলে জানান ওসি মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, রাত ১টা ৩ মিনিটে দুজন ব্যক্তি এসে ফটকে আগুন দিয়ে চলে গেছেন।ভিডিও বিশ্লেষণ করে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানান ওসি মোস্তাফিজুর রহমান।
সূত্র: প্রথম আলো

আত্মহত্যা নয়, যৌন নিপীড়ক এপস্টিনকে কারাগারে হত্যা করা হয়েছিল—বিশেষজ্ঞদের বিস্ফোরক দা...
বাংলার মাটি থেকে উঠে আসা এক মওলানা
বর্ষসেরা দশ বন্ধুসভা ২০২৬
জেমস বন্ড চরিত্রে নতুন চমক রবার্ট 'ভ্যাম্পায়ার' প্যাটিনসনের, বোল্ড ফ্যাশনে বন্ড গার্...
গলায় ছুরি ধরে মেয়েকে আটকে রাখেন বাবা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন