advertisement

এআই ব্যবহার করে ব্যাংকিং খাতে সাইবার হামলার ঝুঁকি, সতর্ক করল সার্ট

এআই ব্যবহার করে ব্যাংকিং খাতে সাইবার 
হামলার ঝুঁকি, সতর্ক করল সার্ট
ফটো কার্ড প্রিন্ট

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার ঝুঁকি বাড়ছে। এ ধরনের হামলার মাধ্যমে দ্রুত প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য চুরি এবং আর্থিক ব্যবস্থায় অনুপ্রবেশ করা সম্ভব। এ বিষয়ে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছে বাংলাদেশ সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ সার্ট।

আজ মঙ্গলবার এক সতর্কবার্তায় বাংলাদেশের ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ফিনটেক ও পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সার্ট। সার্টের কর্মকর্তারা বলছেন, এআই-চালিত বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে হ্যাকাররা এখন স্বয়ংক্রিয়ভাবে সাইবার হামলার একাধিক ধাপ পরিচালনা করতে পারছে।

এর মধ্যে রয়েছে সার্ভারের দুর্বলতা খুঁজে বের করা, পাসওয়ার্ড ও পরিচয়সংক্রান্ত তথ্য চুরি, নিরাপত্তাব্যবস্থা অতিক্রম এবং গোপন তথ্য সংগ্রহ।সার্টের ওই সতর্কবার্তায় চিলির একটি আর্থিক প্রতিষ্ঠানে ঘটা সাইবার হামলার তথ্য তুলে ধরা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পৃথিবীর ইতিহাসে অন্যতম উষ্ণ বছর হতে যাচ্ছে ২০২৬ পৃথিবীর ইতিহাসে অন্যতম উষ্ণ বছর হতে যাচ্ছে ২০২৬ মঞ্চ থেকে সিনেমায়, অভিনেত্রী মোহসিনা আক্তারের অজানা গল্প মঞ্চ থেকে সিনেমায়, অভিনেত্রী মোহসিনা আক্তারের অজানা গল্প সূর্যের আলো দিয়ে তৈরি হলো বিশ্বের প্রথম কোয়ান্টাম ঘড়ি সূর্যের আলো দিয়ে তৈরি হলো বিশ্বের প্রথম কোয়ান্টাম ঘড়ি ১৯৭১ নিয়ে সোনিয়া গান্ধীর স্মৃতিচারণা ১৯৭১ নিয়ে সোনিয়া গান্ধীর স্মৃতিচারণা অপরিণত নবজাতকের চোখ পরীক্ষা  অপরিণত নবজাতকের চোখ পরীক্ষা 
advertisement

পৃথিবীর ইতিহাসে অন্যতম উষ্ণ বছর হতে যাচ্ছে ২০২৬

পৃথিবীর ইতিহাসে অন্যতম উষ্ণ বছর হতে যাচ্ছে ২০২৬
যুক্তরাজ্যে ২০২৬ সালের গ্রীষ্ম ছিল দেশটির ইতিহাসে সবচেয়ে উষ্ণ

২০২৬ সাল পৃথিবীর ইতিহাসে অন্যতম উষ্ণ বছর হতে যাচ্ছে। বছরের বিভিন্ন সময়ে দাবদাহ, দাবানল, ঘূর্ণিঝড়, বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন বিশ্বের হাজার হাজার মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু জনপদ, ঘরবাড়ি ও কৃষিজমি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এসব চরম আবহাওয়ার ঘটনা আরও ভয়াবহ হয়ে উঠেছে।বছরের শুরুতেই অস্ট্রেলিয়ায় তীব্র দাবদাহে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। দাবানলে পুড়তে থাকে দেশটির বিভিন্ন এলাকা।

ফেব্রুয়ারিতে ব্রাজিলে রেকর্ড বৃষ্টিতে ভূমিধসের ঘটনা ঘটে। এতে প্রাণ হারান ৭২ জন। মার্চে ইথিওপিয়া, কেনিয়া, তানজানিয়া, আফগানিস্তানসহ বিভিন্ন দেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে বহু মানুষের মৃত্যু হয়।এপ্রিল মাসে মাইক্রোনেশিয়া, গুয়াম ও সাইপানে আঘাত হানে সুপার টাইফুন সিনলাকু। ঘণ্টায় প্রায় ২৯৫ কিলোমিটার বেগের বাতাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মে মাসে দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়ে যায়।

পাকিস্তানের সিন্ধু প্রদেশে তাপমাত্রা পৌঁছায় ৫২ ডিগ্রি সেলসিয়াসে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মঞ্চ থেকে সিনেমায়, অভিনেত্রী মোহসিনা আক্তারের অজানা গল্প

মঞ্চ থেকে সিনেমায়, অভিনেত্রী মোহসিনা আক্তারের অজানা গল্প

অতিথি: মোহসিনা আক্তার অভিনয়শিল্পী সঞ্চালক: শিরতাজ জাবিন

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সূর্যের আলো দিয়ে তৈরি হলো বিশ্বের প্রথম কোয়ান্টাম ঘড়ি

সূর্যের আলো দিয়ে তৈরি হলো বিশ্বের প্রথম কোয়ান্টাম ঘড়ি
নাসা ও ইউরোপীয় মহাকাশ সংস্থার যৌথ সোলার অরবিটার মিশনে তোলা সূর্যের ছবি

সূর্যের আলো দিয়ে সময় মাপার কথা শুনলে হয়তো আপনার প্রথমেই সূর্যঘড়ির কথা মনে পড়বে। প্রাচীনকাল থেকেই মানুষ সূর্যের অবস্থান দেখে সময়ের হিসাব রাখে। কিন্তু বিজ্ঞানীরা এবার তৈরি করেছেন একেবারেই অন্য রকমের ঘড়ি। এটি একটি কোয়ান্টাম ঘড়ি, যা সময় মাপার কাজে সূর্যের আলো ব্যবহার করে। এর মাধ্যমে সূর্যের গতিবেগের পরিবর্তন সম্পর্কে জানা যেতে পারে।

এমনকি সূর্যের পৃষ্ঠে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাও পর্যবেক্ষণ করা সম্ভব হবে।এই ঘড়িটি তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কলোরাডো বোল্ডারের স্কট ডিডামস ও তাঁর সহকর্মীরা। তাঁদের তৈরি ঘড়িটি একধরনের অপটিক্যাল ঘড়ি। সাধারণ সূর্যঘড়ির সঙ্গে এর কোনো মিল নেই। প্রচলিত অপটিক্যাল ঘড়ি কাজ করে কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের নিয়ম মেনে।

এসব ঘড়ির ভেতরে থাকে এমন কিছু পরমাণু, যেগুলোকে বাইরের পরিবেশের প্রভাব থেকে আলাদা করে রাখা হয়।একটি সাধারণ অপটিক্যাল ঘড়ি কীভাবে কাজ করে, তা এবার দেখা যাক।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন