advertisement

গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে খাবার বিতরণ করা গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩

গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে খাবার বিতরণ করা গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩
গতকাল শনিবার গাজা নগরীতে বাস্তুচ্যুত মানুষের জন্য খাবার নিয়ে যাওয়ার পথে হামলার শিকার গাড়িটির দরজায় রক্তের দাগ লেগে আছে
ফটো কার্ড প্রিন্ট

গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবার হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় অন্তত চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বন্যায় উপত্যকাটির গৃহহীন মানুষেরা যখন মানবেতর জীবন যাপন করছেন, তখন এ হামলার ঘটনা ঘটল।গতকাল শনিবার গাজা নগরীর তাল আল-হাওয়া এলাকার বিভিন্ন স্থানে একটি গাড়িতে করে বাস্তুচ্যুত মানুষের মধ্যে খাবার বিতরণ করা হচ্ছিল। এ সময় গাড়িতে হামলা করে ইসরায়েল। এতে নিহত হন অন্তত তিনজন।

এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, গাড়িতে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন নামের একটি ত্রাণ সংস্থার লোগোযুক্ত কাগজপত্র ছিল। সংস্থাটি গাজায় খাবার বিতরণ করে। তবে সংস্থাটি জানিয়েছে, গাড়িটি তাদের নয়। বাস্তুচ্যুত গাজার বাসিন্দা ও হামলার প্রত্যক্ষদর্শী আবু জেইন আল-দায়া বলেন, ‘গাড়িটি গাজার দরিদ্র ও তাঁবুতে থাকা বাস্তুচ্যুত মানুষের মধ্যে খাবার বিতরণ করে থাকে।

গতকাল শিশুদের খাবার ও পানীয় দেওয়ার জন্য গাড়িটি যখন একটি স্থানে থামতে যাচ্ছিল, তখন সেটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘মিসাইল সিটি’ পরিদর্শন করে শত্রুদের আরও বড় চমকের হুঁশিয়ারি ইরানের ‘মিসাইল সিটি’ পরিদর্শন করে শত্রুদের আরও বড় চমকের হুঁশিয়ারি ইরানের ২০২৭ সালে বিশ্বজুড়ে আলোচনায় থাকবে যে ১০ বিষয় ২০২৭ সালে বিশ্বজুড়ে আলোচনায় থাকবে যে ১০ বিষয় পৃথিবীর দিকে ছুটে আসা গ্রহাণু যেভাবে ঠেকাবেন চীনের বিজ্ঞানীরা পৃথিবীর দিকে ছুটে আসা গ্রহাণু যেভাবে ঠেকাবেন চীনের বিজ্ঞানীরা রোমের বিখ্যাত ট্রেভি ঝরনায়
কয়েন ছোড়া কমে গেল কেন রোমের বিখ্যাত ট্রেভি ঝরনায় কয়েন ছোড়া কমে গেল কেন কেনেডির হত্যাকাণ্ড ঘিরে মার্কিন নথিপত্রে শেষ পর্যন্ত কী বেরিয়ে এল কেনেডির হত্যাকাণ্ড ঘিরে মার্কিন নথিপত্রে শেষ পর্যন্ত কী বেরিয়ে এল
advertisement

প্রভাবশালীদের ছাড়, ছোট ছাপাখানায় শোকজের খড়্গ

প্রভাবশালীদের ছাড়, ছোট ছাপাখানায় শোকজের খড়্গ
প্রভাবশালীদের ছাড়, ছোট ছাপাখানায় শোকজের খড়্গ

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রংপুরে মাদকবিরোধী কমিটির তিন সদস্যকে মারধরের প্রতিবাদে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ

রংপুরে মাদকবিরোধী কমিটির তিন সদস্যকে মারধরের প্রতিবাদে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ
সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন স্থানীয় লোকজন। গতকাল শনিবার রাতে রংপুর নগরের জি এল রায় সড়কে

রংপুর নগরের সাতমাথা এলাকায় স্থানীয় মাদক নির্মূল কমিটির তিন সদস্যকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। গতকাল শনিবার রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নগরের জি এল রায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন দুই শতাধিক মানুষ। তাঁরা মাদককারবারিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।রাত ১০টার দিকে রংপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জিসহ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান।

তাঁরা অবরোধকারীদের সঙ্গে কথা বলেন এবং মাদককারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপর রাত সাড়ে ১০টার দিকে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।এলাকাবাসীর অভিযোগ, গতকাল সন্ধ্যা সাতটার দিকে সাতমাথা রেলগেটের পাশে কমিটির তিন সদস্যকে মারধর করেন স্থানীয় মাদককারবারিরা।

আহত ব্যক্তিরা হলেন সাতমাথা এলাকার ওয়াসিম হোসেন (২৭), শাহিন ইসলাম (২৫) ও আবদুল কুদ্দুস (৬০)।এলাকাবাসীর ভাষ্য, গুরুতর আহত অবস্থায় রাতে ওয়াসিম ও শাহিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘মিসাইল সিটি’ পরিদর্শন করে শত্রুদের আরও বড় চমকের হুঁশিয়ারি ইরানের

‘মিসাইল সিটি’ পরিদর্শন করে শত্রুদের আরও বড় চমকের হুঁশিয়ারি ইরানের

ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ পরিদর্শন করে শত্রুদের সতর্ক করেছেন আইআরজিসি প্রধান আহমাদ ওয়াহিদি। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সামরিক ও কূটনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে। দেখুন ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন