গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবার হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় অন্তত চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বন্যায় উপত্যকাটির গৃহহীন মানুষেরা যখন মানবেতর জীবন যাপন করছেন, তখন এ হামলার ঘটনা ঘটল।গতকাল শনিবার গাজা নগরীর তাল আল-হাওয়া এলাকার বিভিন্ন স্থানে একটি গাড়িতে করে বাস্তুচ্যুত মানুষের মধ্যে খাবার বিতরণ করা হচ্ছিল। এ সময় গাড়িতে হামলা করে ইসরায়েল। এতে নিহত হন অন্তত তিনজন।
এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, গাড়িতে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন নামের একটি ত্রাণ সংস্থার লোগোযুক্ত কাগজপত্র ছিল। সংস্থাটি গাজায় খাবার বিতরণ করে। তবে সংস্থাটি জানিয়েছে, গাড়িটি তাদের নয়। বাস্তুচ্যুত গাজার বাসিন্দা ও হামলার প্রত্যক্ষদর্শী আবু জেইন আল-দায়া বলেন, ‘গাড়িটি গাজার দরিদ্র ও তাঁবুতে থাকা বাস্তুচ্যুত মানুষের মধ্যে খাবার বিতরণ করে থাকে।
গতকাল শিশুদের খাবার ও পানীয় দেওয়ার জন্য গাড়িটি যখন একটি স্থানে থামতে যাচ্ছিল, তখন সেটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
সূত্র: প্রথম আলো

২০২৭ সালে বিশ্বজুড়ে আলোচনায় থাকবে যে ১০ বিষয়
পৃথিবীর দিকে ছুটে আসা গ্রহাণু যেভাবে ঠেকাবেন চীনের বিজ্ঞানীরা
রোমের বিখ্যাত ট্রেভি ঝরনায়
কয়েন ছোড়া কমে গেল কেন
কেনেডির হত্যাকাণ্ড ঘিরে মার্কিন নথিপত্রে শেষ পর্যন্ত কী বেরিয়ে এল
পৃথিবীর দিকে ছুটে আসা গ্রহাণু যেভাবে ঠেকাবেন চীনের বিজ্ঞানীরা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন