advertisement

মৌসুমী–ওমর সানী তিন বছর ধরে দুই দেশে, নেপথ্যে কী

মৌসুমী–ওমর সানী তিন বছর ধরে দুই দেশে, নেপথ্যে কী
মৌসুমী ও ওমর সানী
ফটো কার্ড প্রিন্ট

তিন বছরের বেশি সময় ধরে দুই দেশে থাকছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী। মৌসুমী থাকেন যুক্তরাষ্ট্রে আর ওমর সানী বাংলাদেশে। দীর্ঘ এই দূরত্ব নিয়ে মাঝেমধ্যে তাঁদের দাম্পত্য সম্পর্কের অবনতি কিংবা বিচ্ছেদের গুঞ্জনও ছড়িয়েছে। তবে প্রথম আলোর সঙ্গে বিভিন্ন সময়ে আলাপে দুজনেই জানিয়েছেন এত দীর্ঘ সময় তাঁদের দুই দেশে থাকার কারণ।২০২৩ সালের মাঝামাঝি যুক্তরাষ্ট্রে যান মৌসুমী। এরপর আর দেশে ফেরা হয়নি তাঁর।

প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে মৌসুমী জানালেন, মেয়ে ফাইজার পড়াশোনার দেখভাল এবং অসুস্থ মায়ের চিকিৎসা ও পরিচর্যার জন্যই সেখানে থাকতে হচ্ছে তাঁকে। তাঁর মা এখন আর একা চলাফেরা করতে পারেন না। বয়সজনিত স্মৃতিভ্রংশের সমস্যাও রয়েছে। মায়ের পাশে থাকতে পারাটাকে জীবনের এই সময়ে বড় প্রাপ্তি মনে করেন তিনি।বিয়ের সাজে প্রথম আলোর আয়োজনে ওমর সানী ও মৌসুমীকবে দেশে ফিরবেন, জানতে চাইলে মৌসুমী প্রথম আলোকে বলেন, ‘ফিরে তো আসতাম আরও আগে।

আমি এখানে যে কাজে এসেছিলাম, তা অনেক আগে শেষ হয়ে গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কাজ হারানোর ভয়ে বিনা পারিশ্রমিকেও অভিনয় কাজ হারানোর ভয়ে বিনা পারিশ্রমিকেও অভিনয় লাভের ওপর লাভ লাভের ওপর লাভ মিস ইউনিভার্সে ন্যাশনাল কস্টিউম পর্বে মাহি পরলেন খাদির শাড়ি, উদ্‌যাপন করলেন মা ও মাতৃভূমিকে মিস ইউনিভার্সে ন্যাশনাল কস্টিউম পর্বে মাহি পরলেন খাদির শাড়ি, উদ্‌যাপন করলেন মা ও মাত... ভেবেছিলাম, বাকি জীবন শান্তিতে একটা অন্ধকার স্টোররুমে কাটিয়ে দেব। কিন্তু ওরা আমায় ভালো হতে দিল না।
—ককটেল ভেবেছিলাম, বাকি জীবন শান্তিতে একটা অন্ধকার স্টোররুমে কাটিয়ে দেব। কিন্তু ওরা আমায় ভ... নায়িকা সোনার প্রেমে পাগল ছিলেন হাজি মাস্তান, আন্ডারওয়ার্ল্ডের অজানা গল্প নায়িকা সোনার প্রেমে পাগল ছিলেন হাজি মাস্তান, আন্ডারওয়ার্ল্ডের অজানা গল্প
advertisement

প্রভাবশালীদের ছাড়, ছোট ছাপাখানায় শোকজের খড়্গ

প্রভাবশালীদের ছাড়, ছোট ছাপাখানায় শোকজের খড়্গ
প্রভাবশালীদের ছাড়, ছোট ছাপাখানায় শোকজের খড়্গ

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রংপুরে মাদকবিরোধী কমিটির তিন সদস্যকে মারধরের প্রতিবাদে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ

রংপুরে মাদকবিরোধী কমিটির তিন সদস্যকে মারধরের প্রতিবাদে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ
সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন স্থানীয় লোকজন। গতকাল শনিবার রাতে রংপুর নগরের জি এল রায় সড়কে

রংপুর নগরের সাতমাথা এলাকায় স্থানীয় মাদক নির্মূল কমিটির তিন সদস্যকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। গতকাল শনিবার রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নগরের জি এল রায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন দুই শতাধিক মানুষ। তাঁরা মাদককারবারিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।রাত ১০টার দিকে রংপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জিসহ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান।

তাঁরা অবরোধকারীদের সঙ্গে কথা বলেন এবং মাদককারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপর রাত সাড়ে ১০টার দিকে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।এলাকাবাসীর অভিযোগ, গতকাল সন্ধ্যা সাতটার দিকে সাতমাথা রেলগেটের পাশে কমিটির তিন সদস্যকে মারধর করেন স্থানীয় মাদককারবারিরা।

আহত ব্যক্তিরা হলেন সাতমাথা এলাকার ওয়াসিম হোসেন (২৭), শাহিন ইসলাম (২৫) ও আবদুল কুদ্দুস (৬০)।এলাকাবাসীর ভাষ্য, গুরুতর আহত অবস্থায় রাতে ওয়াসিম ও শাহিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘মিসাইল সিটি’ পরিদর্শন করে শত্রুদের আরও বড় চমকের হুঁশিয়ারি ইরানের

‘মিসাইল সিটি’ পরিদর্শন করে শত্রুদের আরও বড় চমকের হুঁশিয়ারি ইরানের

ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ পরিদর্শন করে শত্রুদের সতর্ক করেছেন আইআরজিসি প্রধান আহমাদ ওয়াহিদি। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সামরিক ও কূটনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে। দেখুন ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন