মনে আছে ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমার সেই বিশাল রাজকীয় বাড়ির কথা? চোখধাঁধানো সিঁড়ি, সাজানো ড্রয়িংরুম, বিলাসবহুল অন্দরসজ্জা আর রায়চাঁদ পরিবারের নানা আবেগঘন মুহূর্তের সাক্ষী সেই বাড়ি। ২০০১ সালে মুক্তি পাওয়া সিনেমাটির বয়স ২৫ বছর হতে চলল। অথচ এখনো দর্শকের মনে এর আবেদন এতটুকু কমেনি। এবার সেই বিখ্যাত ‘রায়চাঁদ হাউস’ ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকেরা।
তা-ও একেবারে বিনা মূল্যে!অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন ও কারিনা কাপুরের মতো তারকায় ঠাসা ‘কাভি খুশি কাভি গাম’ একসময় বলিউডপ্রেমীদের কাছে ছিল বিশেষ আকর্ষণ। সিনেমাটির গান, সংলাপ, পোশাক আর চরিত্রগুলো এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরেফিরে আসে।
ছবিতে হৃতিক ও কারিনার একাল–সেকালবিশেষ করে কারিনা কাপুর অভিনীত ‘পু’ চরিত্রের ফ্যাশন, হৃতিক রোশনের ‘রোহান’ কিংবা শাহরুখ খান ও কাজলের নানা দৃশ্য নতুন প্রজন্মের দর্শকের কাছেও জনপ্রিয়।
সূত্র: প্রথম আলো

দেশে এ বছর সোনার দাম কমেছে ১,০৫,৩৩৭ টাকা, আবার বাড়বে নাকি আরও কমবে
একঝলক (২২ নভেম্বর ২০২৬)
রংপুরবাসী ঢাকা যাওয়ার নিজস্ব রেলপথ কবে পাবে
রংপুরে মাদকবিরোধী কমিটির তিন সদস্যকে মারধরের প্রতিবাদে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু, আসন বৃদ্ধি পেয়ে ১৮৪৮

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন