রংপুরের রেলপথ উন্নয়নে কোনো সরকার কখনোই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি। বছরের পর বছর রংপুরের রেলব্যবস্থাকে একরকম অচল করে রাখা হয়েছে। রংপুর বিভাগের মানুষ কীভাবে ঢাকা যায়, সেটি ভাবতেই অবাক লাগে। রংপুর থেকে ঢাকার অবস্থান দক্ষিণ-পূর্ব দিকে। সেই ঢাকা যেতে প্রায় অর্ধবৃত্ত পথ ঘোরে। বর্তমানে রংপুর জেলা থেকে ট্রেনে ঢাকা যাওয়ার দুটি পথের কোনোটি সোজা ঢাকামুখী নয়। প্রথম পথে রংপুর থেকে প্রথমে ১৮ কিলোমিটার পূর্বে কাউনিয়া যেতে হয়।
তারপর দক্ষিণ-পশ্চিম দিকে পাবনার ঈশ্বরদী হয়ে পূর্ব দিকে ঢাকা যেতে হয়। দ্বিতীয় পথ হলো, রংপুর থেকে কিছুটা দক্ষিণ-পশ্চিম দিকে পার্বতীপুর হয়ে ঈশ্বরদী পর্যন্ত। তারপর ঈশ্বরদী থেকে আগের মতোই ঢাকা।রংপুর রেলস্টেশন থেকে ঢাকার রেলপথের দৈর্ঘ্য প্রায় সাড়ে ৪০০ কিলোমিটার। যদি ব্রহ্মপুত্রের ওপর সেতু থাকত, তাহলে কুড়িগ্রাম-গাইবান্ধাসহ উত্তরের জেলাগুলো থেকে জেলা বিশেষে ১০০-১৫০ কিলোমিটার পথ কমে আসত।
এই রেলপথ তৈরি হলে অনেকগুলো ট্রেন চলাচল করতে পারত।
সূত্র: প্রথম আলো

দেশে এ বছর সোনার দাম কমেছে ১,০৫,৩৩৭ টাকা, আবার বাড়বে নাকি আরও কমবে
একঝলক (২২ নভেম্বর ২০২৬)
রংপুরে মাদকবিরোধী কমিটির তিন সদস্যকে মারধরের প্রতিবাদে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু, আসন বৃদ্ধি পেয়ে ১৮৪৮
বাড়ির ফটকে সাদা কাপড় পরানো পুতুল, বুকে তারকাঁটা, চারপাশে লাল রং

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন