বাড়ির প্রধান ফটকের সামনে সাদা রঙে আঁকা বৃত্ত। তার মাঝখানে পড়ে আছে সাদা কাপড় পরানো একটি পুতুল। পুতুলটির বুকে তারকাঁটা গাঁথা। পাশে গোলাপজলের বোতল ও মোমবাতি। পুতুলটির শরীরে মাখানো লাল রং। একই ধরনের রং ছড়িয়ে-ছিটিয়ে আছে আশপাশেও।আজ রোববার সকালে ঘুম থেকে উঠে বাড়ির ফটকে এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির মালিক ও তাঁর পরিবারের সদস্যরা।
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামের মো. আলী হোসেনের (৫৫) বাড়ির সামনে এ ঘটনা ঘটে।এ নিয়ে এলাকায় নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। ঘটনাটি দেখতে সকাল থেকেই বাড়ির সামনে ভিড় করছেন আশপাশের গ্রামের লোকজন।আলী হোসেনের বাড়িটি ইটের দেয়াল দিয়ে ঘেরা। প্রধান ফটকটি সড়কসংলগ্ন। আজ সকালে ঘুম থেকে উঠে বাড়ির ফটকের সামনে অদ্ভুত এই দৃশ্য দেখতে পান তিনি। তিনি বলেন, বিষয়টি তাঁর কাছে রহস্যময় লাগছে।
কে বা কারা, কী উদ্দেশ্যে এসব করেছে, তা তিনি বুঝতে পারছেন না।ঘটনাটি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: প্রথম আলো

দেশে এ বছর সোনার দাম কমেছে ১,০৫,৩৩৭ টাকা, আবার বাড়বে নাকি আরও কমবে
একঝলক (২২ নভেম্বর ২০২৬)
রংপুরবাসী ঢাকা যাওয়ার নিজস্ব রেলপথ কবে পাবে
রংপুরে মাদকবিরোধী কমিটির তিন সদস্যকে মারধরের প্রতিবাদে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু, আসন বৃদ্ধি পেয়ে ১৮৪৮

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন