জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদন শুরু হয়েছে আজ রোববার (২২ নভেম্বর ২০২৬)। সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারছেন ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা। আবেদন চলবে আগামী ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।এবার ৩৭টি বিভাগ ও ইনস্টিটিউটের অধীনে মোট ১ হাজার ৮৪৮টি আসনে শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
আগ্রহী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত নিয়মা অনুসরণ করে অনলাইনে আবেদন করতে হবে।ভর্তি পরীক্ষা কত নম্বরে—১৬ নভেম্বর ২০২৬ প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারের ভর্তি আবেদনে সব ইউনিটে জিপিএ শর্ত কমিয়েছে বিশ্ববিদ্যালয়টি। ভর্তি পরীক্ষা হবে মোট ৯০ নম্বরের। পাস নম্বর ৪০। পরীক্ষায় ৮০টি প্রশ্নে মোট ৯০ নম্বর থাকবে এবং ১০ নম্বর এসএসসি ও এইচএসসির ফলাফলের ওপর নির্ভর করে নির্ধারিত হবে।
প্রতি প্রশ্নের মান ১.১২৫; আগে যেটা ছিল ১।
সূত্র: প্রথম আলো

দেশে এ বছর সোনার দাম কমেছে ১,০৫,৩৩৭ টাকা, আবার বাড়বে নাকি আরও কমবে
একঝলক (২২ নভেম্বর ২০২৬)
রংপুরবাসী ঢাকা যাওয়ার নিজস্ব রেলপথ কবে পাবে
রংপুরে মাদকবিরোধী কমিটির তিন সদস্যকে মারধরের প্রতিবাদে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ
বাড়ির ফটকে সাদা কাপড় পরানো পুতুল, বুকে তারকাঁটা, চারপাশে লাল রং

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন