যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ইসরায়েল প্রসঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্য বিস্মিত করেছে ইন্ডিয়া জোটের শরিকদের। কোনো কোনো শরিক প্রকাশ্যে এ বিষয়ে তাদের প্রতিক্রিয়াও জানিয়েছে। বলেছে, ফিলিস্তিন নিয়ে কংগ্রেসের ‘ভণ্ডামি’ স্পষ্ট হয়ে গেছে।
যদিও কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে, রাহুল যা বলেছেন তা পররাষ্ট্রনীতির এক বাস্তবসম্মত ও রাষ্ট্রনায়কোচিত অবস্থান।যুক্তরাষ্ট্র সফরে গিয়ে শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে রাহুল ইসরায়েলের সঙ্গে ভারতের কৌশলগত ও প্রতিরক্ষা সম্পর্ক বজায় রাখার পক্ষে নিজের মত প্রকাশ করেন। অধ্যাপক রবার্ট পাপের সঙ্গে কথোপকথনের সময় তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে ভারতের সুসম্পর্ক আছে। ভারত তাদের কাছ থেকে উন্নত মানের অস্ত্র কেনে।
রাষ্ট্রীয় স্বার্থে এবং ভারতের সশস্ত্র বাহিনীর প্রয়োজনের দিক বিবেচনায় এই কৌশলগত সম্পর্ক বজায় রাখাকে তিনি সমর্থন করেন।
সূত্র: প্রথম আলো

ইসরায়েলে সরকার গঠন নিয়ে আবারও আলোচনায় নেতানিয়াহু ও আইজেনকটের দলের
অবশেষে তাজমহল দেখার অনুমতি পেলেন পাকিস্তানের জলবায়ুমন্ত্রী মুসাদ্দিক মালিক
অবশেষে তাজমহল দেখার অনুমতি পেলেন পাকিস্তানের জলবায়ুমন্ত্রী মুসাদ্দিক মালিক
‘ট্রিপল–ট্যাপ’ হামলা: ইউক্রেনে রাশিয়ার নতুন প্রাণঘাতী যুদ্ধকৌশল
এক দিনে ইউরোপের তিন রাজধানী ছুঁয়ে লিশটেনস্টাইনের দুয়ার জুরিখে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন