advertisement

প্রথম ৬ ইনিংসে ৫টি শূন্য, সেই ব্যাটসম্যানেরই টেস্টে ৬টি ডাবল সেঞ্চুরি

প্রথম ৬ ইনিংসে ৫টি শূন্য, সেই ব্যাটসম্যানেরই টেস্টে ৬টি ডাবল সেঞ্চুরি
বারবার হোঁচট খেয়েও উঠে দাঁড়ানোর অবিশ্বাস্য এক গল্প লেখা হয়েছে এই ব্যাটসম্যানের ব্যাটে
ফটো কার্ড প্রিন্ট

৩ টেস্ট, ৬ ইনিংস, রান মাত্র ১! এর মধ্যে ৫ ইনিংসেই শূন্য। প্রথম টেস্টের দুই ইনিংসেই শূন্য, অর্থাৎ ‘পেয়ার’। বাদ পড়লেন দল থেকে। দুই বছর পর ফিরে আরেকটি শূন্য, পরের ইনিংসে ১ রান। আবার বাদ। দেড় বছর পর ফিরলেন, আবারও ‘পেয়ার’!এই ব্যাটসম্যানের টেস্ট ক্রিকেটে ভবিষ্যৎ বলে কিছু থাকে কীভাবে! ক্যারিয়ার তো শেষ হয়ে যাওয়ার কথা ওখানেই।

অথচ এই ব্যাটসম্যানই পরে খেলেছেন আরও ৮৭টি টেস্ট, করেছেন ১৬টি সেঞ্চুরি, যার ৬টিই ডাবল!নাম তাঁর মারভান আতাপাত্তু।প্রথম তিন টেস্টে ওই একটিমাত্র রানও আসলে তিনি করেননি। মারভান আতাপাত্তু নিজেই আমাকে হাসতে হাসতে বলেছিলেন, ‘ওই রানটা তো আম্পায়ারের ভুলে। বল যে আমার ব্যাটে নয়, প্যাডে লেগেছে, আম্পায়ার তা বুঝতেই পারেননি। লেগ বাই রানটা আমাকে দিয়ে দিয়েছেন।’না দিলে প্রথম তিন টেস্টেই ‘পেয়ার’ পেয়ে যান আতাপাত্তু।

লেগ বাই রানটি ভুলে নিজের খাতায় লেখা না হয়ে গেলে প্রথম তিন টেস্টেই ‌‘পেয়ার’ পাওয়ার অবিশ্বাস্য এক ‘কীর্তি’-ও গড়ে ফেলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ওয়েলিংটনে ভারতের দাপট, নিউজিল্যান্ড পিছিয়ে ২৩৩ রানে ওয়েলিংটনে ভারতের দাপট, নিউজিল্যান্ড পিছিয়ে ২৩৩ রানে আবারও ছক্কা মেরে পন্তের সেঞ্চুরি, রেকর্ডে ছাড়িয়ে গেলেন ম্যাককালামকে আবারও ছক্কা মেরে পন্তের সেঞ্চুরি, রেকর্ডে ছাড়িয়ে গেলেন ম্যাককালামকে প্রতিপক্ষের মুখে বল ছুড়েও লাল কার্ড থেকে বাঁচলেন মেসি প্রতিপক্ষের মুখে বল ছুড়েও লাল কার্ড থেকে বাঁচলেন মেসি মেজর হাফিজের বিয়েতে ভক্তদের কাণ্ড: বরযাত্রীর খাবার শেষ, খেতে হয়েছিল ভাত-ডাল মেজর হাফিজের বিয়েতে ভক্তদের কাণ্ড: বরযাত্রীর খাবার শেষ, খেতে হয়েছিল ভাত-ডাল নিউজিল্যান্ডের মাটিতে ভারতের ইতিহাস, ৭২০ রান তুলে গড়েছে রেকর্ডের পর রেকর্ড নিউজিল্যান্ডের মাটিতে ভারতের ইতিহাস, ৭২০ রান তুলে গড়েছে রেকর্ডের পর রেকর্ড
advertisement

নাটোরে পরিত্যক্ত অবস্থায় ৬ ককটেল উদ্ধার

নাটোরে পরিত্যক্ত অবস্থায় ৬ ককটেল উদ্ধার
নাটোরের নলডাঙ্গায় পরিত্যক্ত অবস্থায় ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে এসআরবি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আজকের বিনিময় হার

আজকের বিনিময় হার

আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে।আজ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুসারে, ডলারের দাম সামান্য কমেছে। বাজারে ডলারের গড় দাম ১২৪ টাকা ৭৩ পয়সা।প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, বেশির ভাগ প্রধান মুদ্রার দাম কমেছে। এই তালিকায় আছে ইউরো, পাউন্ড, ইউয়ান, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলার। অপরিবর্তিত আছে ইয়েনের দাম।

বেড়েছে রুপির দাম।কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নদীপারের জনপদ থেকে আধুনিক মহানগরীর পথচলা

নদীপারের জনপদ থেকে আধুনিক মহানগরীর পথচলা
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) ভবন

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাণকেন্দ্র এবং রূপসা ও ভৈরব নদের তীরে অবস্থিত খুলনা শহরের নগরায়ণের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ ও গৌরবময়। আজকের আধুনিক ‘খুলনা সিটি করপোরেশন’ এক দিনে গড়ে ওঠেনি, এর পেছনে রয়েছে এক শতাব্দীরও বেশি সময়ের ‘খুলনা পৌরসভা’র প্রশাসনিক বিবর্তন ও নাগরিক সেবা প্রদানের দীর্ঘ ইতিহাস।সালটি ১৯৮৪ ইংরেজ শাসনামলে ভৌগোলিক ও বাণিজ্যিক গুরুত্বের কারণে খুলনা দ্রুত প্রশাসনিক কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে।

১৮৪২ সালে যশোর জেলার অধীন বাংলায় প্রথম মহকুমা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারী প্রশাসক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ৪০ বছর পর ১৮৮২ সালের ২৫ এপ্রিল স্বতন্ত্র জেলার মর্যাদা লাভ করে। জেলা গঠনের মাত্র দুই বছর পরই শহরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়।

১৮৮৪ সালের ৮ সেপ্টেম্বর তৎকালীন ব্রিটিশ সরকারের ‘কলকাতা গেজেট’ বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বপ্রথম খুলনাকে ‘মিউনিসিপ্যাল বোর্ড’ বা পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন