সারকথা সংবিধান প্রণয়নের ক্ষমতা সাধারণত আইনসভা কিংবা গণপরিষদের হাতে ন্যস্ত থাকে; আদালতের মূল দায়িত্ব বিচার করা। তবু সংবিধানের ব্যাখ্যা, মৌলিক কাঠামোর নীতি উদ্ভাবন এবং কোনো সাংবিধানিক ব্যবস্থার বৈধতা নির্ধারণের মাধ্যমে আদালত কার্যত সংবিধানের রূপ ও পরিণতি নির্ধারণে ভূমিকা রাখে। এই প্রবন্ধে বাংলাদেশের অভিজ্ঞতার আলোকে আদালতের সেই ভূমিকা ও তার সীমা পর্যালোচনা করা হয়েছে।
পাকিস্তান, ভারত ও বাংলাদেশে ‘মৌলিক কাঠামো’ তত্ত্বের মাধ্যমে আদালত সংসদের সংশোধনক্ষমতার সীমা নির্দেশ করেছে; দক্ষিণ আফ্রিকায় সাংবিধানিক আদালত খসড়া সংবিধান অনুমোদনের পূর্বে তা যাচাই করেছে; আর বাংলাদেশের তৃতীয় সংশোধনী আদালতের রায়ের পরিপ্রেক্ষিতেই প্রণীত হয়েছে।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পূর্বে চতুর্থ থেকে ষোড়শ সংশোধনীর মামলায় আদালত কখনো সংশোধনী বাতিল করেছে, কখনো নির্দিষ্ট কার্যক্রম মার্জনা করেছে এবং সময়সীমা নির্ধারণ করে দিয়েছে; এতে সে অনেকটাই আইনসভা ও সরকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
সূত্র: প্রথম আলো

আজকের বিনিময় হার
নদীপারের জনপদ থেকে আধুনিক মহানগরীর পথচলা
একঝলক (২২ নভেম্বর ২০২৬)
বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রে বিশ্বসেরা মেয়ো ক্লিনিক, হাসপাতালের এমন র্যাঙ্কিং কেন দরকা...
বালু দিয়ে হাতি-বাঘ, কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে আরও যা দেখা যাবে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন