মূল সূত্র: বিস্তারিত পড়ুন
নাটোরে পরিত্যক্ত অবস্থায় ৬ ককটেল উদ্ধার
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে।আজ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুসারে, ডলারের দাম সামান্য কমেছে। বাজারে ডলারের গড় দাম ১২৪ টাকা ৭৩ পয়সা।প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, বেশির ভাগ প্রধান মুদ্রার দাম কমেছে। এই তালিকায় আছে ইউরো, পাউন্ড, ইউয়ান, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলার। অপরিবর্তিত আছে ইয়েনের দাম।
বেড়েছে রুপির দাম।কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।
সূত্র: প্রথম আলো
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাণকেন্দ্র এবং রূপসা ও ভৈরব নদের তীরে অবস্থিত খুলনা শহরের নগরায়ণের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ ও গৌরবময়। আজকের আধুনিক ‘খুলনা সিটি করপোরেশন’ এক দিনে গড়ে ওঠেনি, এর পেছনে রয়েছে এক শতাব্দীরও বেশি সময়ের ‘খুলনা পৌরসভা’র প্রশাসনিক বিবর্তন ও নাগরিক সেবা প্রদানের দীর্ঘ ইতিহাস।সালটি ১৯৮৪ ইংরেজ শাসনামলে ভৌগোলিক ও বাণিজ্যিক গুরুত্বের কারণে খুলনা দ্রুত প্রশাসনিক কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে।
১৮৪২ সালে যশোর জেলার অধীন বাংলায় প্রথম মহকুমা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারী প্রশাসক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ৪০ বছর পর ১৮৮২ সালের ২৫ এপ্রিল স্বতন্ত্র জেলার মর্যাদা লাভ করে। জেলা গঠনের মাত্র দুই বছর পরই শহরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়।
১৮৮৪ সালের ৮ সেপ্টেম্বর তৎকালীন ব্রিটিশ সরকারের ‘কলকাতা গেজেট’ বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বপ্রথম খুলনাকে ‘মিউনিসিপ্যাল বোর্ড’ বা পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়।
সূত্র: প্রথম আলো
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতার মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান যে জাতীয় ঐক্যের আহ্বান জনিয়েছেন, সেটিকে ইতিবাচকভাবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই লক্ষ্যে সংলাপের বিষয়ে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে আগামীকাল সোমবার দুপুরে তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধিদল।
অনুষ্ঠিত হতে যাওয়া এই সাক্ষাতে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন