advertisement

দেশে এ বছর সোনার দাম কমেছে ১,০৫,৩৩৭ টাকা, আবার বাড়বে নাকি আরও কমবে

দেশে এ বছর সোনার দাম কমেছে ১,০৫,৩৩৭ টাকা, আবার বাড়বে নাকি আরও কমবে
ফটো কার্ড প্রিন্ট

বিশ্ববাজারে সোনার দাম বেশ কিছুদিন ধরে টানা কমছে। ২০ নভেম্বর এ দাম কমে হয়েছে ৩ হাজার ৫১৯ ডলার, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। অথচ চলতি বছরের জানুয়ারিতে বিশ্ববাজারে সোনার দাম ছিল ইতিহাসে সর্বোচ্চ: প্রতি আউন্স ৫ হাজার ৫৯৫ ডলার। জানুয়ারিতে সোনার সর্বোচ্চ দামের তুলনায় মাত্র ১০ মাসের মাথায় এ দরপতন এক-তৃতীয়াংশের বেশি।

বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, ২০১৫ সালের পর এবারই সোনার জন্য সবচেয়ে খারাপ বছর হতে যাচ্ছে।দেশের বাজারেও সোনার দাম কমছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) চলতি মাসে নয় দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩৪ হাজার ৬৯০ টাকা কমিয়েছে। এর মধ্যে ২০ নভেম্বর এক দিনেই কমেছে ১০ হাজার ৯৫৪ টাকা। এখন এক ভরির দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। গত জানুয়ারিতে এক ভরির খরচ ছিল প্রায় ৩ লাখ ৩০০ টাকা।

এ হিসাবে ভরিতে দাম কমেছে ১ লাখ ৫ হাজার ৩৩৭ টাকা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এক বছরের বেশি সময় পরে ২ লাখ টাকার নিচে নামল সোনার ভরির দাম এক বছরের বেশি সময় পরে ২ লাখ টাকার নিচে নামল সোনার ভরির দাম সোনার পুরোনো অলংকার বিক্রি করলে এখন আগের চেয়ে বেশি টাকা পাওয়া যাবে সোনার পুরোনো অলংকার বিক্রি করলে এখন আগের চেয়ে বেশি টাকা পাওয়া যাবে কৃষিপণ্য রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ, বাধা স্থলবন্দর ও পরিবহন জটিলতা কৃষিপণ্য রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ, বাধা স্থলবন্দর ও পরিবহন জটিলতা আগামীকাল শুরু হচ্ছে এসএমই পণ্য মেলা, অংশ নেবে ৩৫০ প্রতিষ্ঠান আগামীকাল শুরু হচ্ছে এসএমই পণ্য মেলা, অংশ নেবে ৩৫০ প্রতিষ্ঠান ধনীর চেয়ে গরিবের ভ্যাটের বোঝা সাত গুণ বেশি ধনীর চেয়ে গরিবের ভ্যাটের বোঝা সাত গুণ বেশি
advertisement

মা ও মাতৃভূমি, মিস ইউনিভার্সে শাড়িতে যে গল্প তুলে ধরলেন মাহি

মা ও মাতৃভূমি, মিস ইউনিভার্সে শাড়িতে যে গল্প তুলে ধরলেন মাহি
মা ও মাতৃভূমি- দুটি শব্দের মাঝেই লুকিয়ে আছে ভালোবাসা, আশ্রয় আর শেকড়ের গল্প। সেই চিরন্তন অনুভূতিকেই বিশ্বমঞ্চে তুলে ধরলেন বাংলাদেশের....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স

৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
নির্মাণশিল্প ও অবকাঠামো উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিয়েছে আকিজ রেডিমিক্স। একই অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠান পায় আইএসও সনদ।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

একঝলক (২২ নভেম্বর ২০২৬)

একঝলক (২২ নভেম্বর ২০২৬)
রাতের বৃষ্টির ফোঁটা জমে আছে কুঞ্জলতা ফুলে। সাপছড়ি, রাঙামাটি, ২২ নভেম্বর

রাতের বৃষ্টির ফোঁটা জমে আছে কুঞ্জলতা ফুলে। সাপছড়ি, রাঙামাটি, ২২ নভেম্বরটানা তিন দিনের বৃষ্টির পর সকালে মেঘ সরিয়ে দেখা দিয়েছে সূর্য। সাপছড়ি, রাঙামাটি, ২২ নভেম্বরপুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের দীর্ঘ সারি। পুলিশ লাইন্সের সামনে, রংপুর, ২২ নভেম্বরবিদ্যালয়ে যাওয়ার পথে বৃষ্টিভেজা শিউলি ফুল কুড়াচ্ছে শিশুশিক্ষার্থীরা।

রঘু, রংপুর, ২২ নভেম্বরচা–বাগানের খুঁটিতে শাড়ি বেঁধে তৈরি দোলনায় সন্তানকে রেখে পাশের টিলায় চায়ের কুঁড়ি তুলতে গেছেন মা। দেখাশোনা করছেন শিশুর নানি। জুড়ী, মৌলভীবাজার, ২২ নভেম্বরগাছের ডালে বিশ্রাম নিচ্ছে একটি কাঠশালিক। হেতালবুনিয়া, বটিয়াঘাটা, খুলনা, ২২ নভেম্বর খালে জাল ফেলে মাছ ধরছেন তিনি। কাতিয়ানাংলা, বটিয়াঘাটা, খুলনা, ২২ নভেম্বর সকালেনিচু ফসলি মাঠে জমে থাকা পানিতে খাবারের খোঁজে নেমেছে একটি মেছো ঈগল।

টেংরা, শ্রীপুর, গাজীপুর, ২২ নভেম্বরঅসময়ে চাষ করা বাঙ্গিখেত থেকে ফল তুলছেন এই গৃহবধূ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন