advertisement

বন বিভাগের অপেক্ষা করতে করতে নিজেই কুমির ধরলেন নারী!

বন বিভাগের অপেক্ষা করতে করতে নিজেই কুমির ধরলেন নারী!
কুমির হাতে সেই নারী
ফটো কার্ড প্রিন্ট

ভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরে বন বিভাগের লোকজনের অপেক্ষায় থেকে থেকে ক্লান্ত হয়ে পরে নিজেরাই কুমির ধরেছেন এক দম্পতি। এরপর কুমিরটি দুই হাতে কোলে করে বন কর্মকর্তাদের কাছে নিয়ে গেছেন স্ত্রী।কৃষক লাকপত যাদব ও তাঁর স্ত্রী থাকেন মধ্যপ্রদেশের জব্বলপুরের খামারিয়া থানার সুনপুর ঘানা গ্রামে। সম্প্রতি গ্রামের পুকুরে হঠাৎ একটি কুমির দেখা যায়। এতে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কুমিরটি চার ফুট লম্বা।‘আমরা মরতে পারি’—নিয়োগের সময় প্রকৌশলীদের কেন বলেছিলেন মাস্কলাকপত যাদব বন বিভাগকে খবর দেন। কিন্তু কেউ আসেনি। অপেক্ষা করে করে যখন কোনো সাড়া মিলল না, তখন স্বামী-স্ত্রী ঠিক করলেন, নিজেরাই কিছু একটা করবেন। সেই মোতাবেক তাঁরা পুকুরে জাল পাতেন। জালে আটকা পড়ে কুমিরটি। এরপর লাকপতের স্ত্রী কুমিরটিকে নিজের হাতে তুলে নেন। সেটিকে কোলে করেই নিয়ে যান বন বিভাগের কর্মীদের কাছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এমপি ও স্থানীয় জনপ্রতিনিধিরা আর ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না এমপি ও স্থানীয় জনপ্রতিনিধিরা আর ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না ৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা ৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা এমপি ও স্থানীয় জনপ্রতিনিধিরা আর ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না এমপি ও স্থানীয় জনপ্রতিনিধিরা আর ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না যেভাবে এগোবে অলিম্পিয়াডের পথে যেভাবে এগোবে অলিম্পিয়াডের পথে
advertisement

এমপি ও স্থানীয় জনপ্রতিনিধিরা আর ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না

এমপি ও স্থানীয় জনপ্রতিনিধিরা আর ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না

সংশোধন করা হচ্ছে ‘ব্যাংক কোম্পানি আইন-১৯৯১’। বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে মন্ত্রী, সংসদ সদস্য ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের না রাখার প্রস্তাবনা রাখা হয়েছে খসড়ায়। বিস্তারিত ভিডিওতে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা

৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা
১৭টি পাসপোর্ট ও সার্বিয়ার ৫ হাজার জাল ভিসাসহ গ্রেপ্তার আব্দুল মাবুদ

ছয় লাখ টাকায় সার্বিয়া পাঠানোর প্রলোভন দেখান তাঁরা। বিশ্বাস অর্জনের জন্য দেন ভিসাও। কিন্তু সেই ভিসা আসলে জাল। বিমানবন্দরে অভিবাসন পুলিশের যাচাইয়ে ধরা পড়ে প্রতারণার বিষয়টি। এর আগেই ভুক্তভোগীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় টাকা। এমন একটি প্রতারক চক্রের সদস্য আবদুল মাবুদকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানতে পেরেছে পুলিশ।আজ রোববার সকালে চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকার একটি হোটেল থেকে আবদুল মাবুদকে গ্রেপ্তার করে পুলিশ।

তাঁর কাছ থেকে বিভিন্ন এলাকার ১৭টি পাসপোর্ট ও সার্বিয়ার ৫ হাজার জাল ভিসা উদ্ধার করা হয়েছে। মাবুদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে নগরের একটি হোটেল থেকে আবদুল মাবুদকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে বাংলাদেশের ময়মনসিংহ, মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকার লোকজনের ১৭টি পাসপোর্ট পাওয়া গেছে।

সার্বিয়া যাওয়ার জন্য তাঁরা প্রতারক চক্রকে এসব পাসপোর্ট দিয়েছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা
ছুরিকাঘাত

পারিবারিক বিরোধের জেরে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পরে গলায় ধারালো অস্ত্র চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবক। গতকাল শনিবার রাতে উপজেলার বালিয়াখোড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত গৃহবধূর নাম ঊর্মি আক্তার (২২)।

তিনি উপজেলার বালিয়াখোড়া গ্রামের সজীব মিয়ার (৩০) স্ত্রী।ঘিওর থানার পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে পারিবারিক বিরোধের একপর্যায়ে স্ত্রী ঊর্মিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন সজীব। এ সময় ঊর্মির আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন।

প্রতিবেশীদের সামনেই নিজের গলায় ধারালো অস্ত্র চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন সজীব।পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন