ছোটবেলার প্রেমিক জামিলের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর নিজেকে সামলাতে হিমশিম খাচ্ছে জারিয়াব। এ সময় তার জীবনে আসে আবু বকর। পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এ জারিয়াবের গল্প কোন দিকে যাবে, তা নিয়ে দর্শকের মধ্যে চলছে আলোচনা। চরিত্রটির কিছু সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন দর্শকেরা। সেই আলোচনায় যোগ দিয়েছেন জারিয়াবের ভূমিকায় অভিনয় করা দুরেফিশান সেলিমও।
ইনস্টাগ্রামে অভিনেত্রী লিখেছেন, ভুলের পর একজন পুরুষ যত সহজে নতুন করে শুরু করার সুযোগ পান, একজন নারীকে তাঁর সিদ্ধান্তের ভার বইতে হয় আরও দীর্ঘ সময়। ধারাবাহিকটি সেই বৈষম্য নিয়েই প্রশ্ন তোলে বলে মনে করেন তিনি। পর্দায় জারিয়াবকে নিয়ে আলোচনার মধ্যেই দুরেফিশানের নতুন একগুচ্ছ ছবি নজর কেড়েছে। বরফনীল বা আইস ব্লু শিফন শাড়ির সঙ্গে তিনি পরেছেন হাতে কারুকাজ করা ব্লাউজ।
শাড়ির ফিকে নীল আর ধূসর আভা, রুপালি সিকুইনের ঝিলিক ও গাঢ় লাল নেইল পলিশ মিলিয়ে সাজে এসেছে রঙের বৈপরীত্য।
সূত্র: প্রথম আলো

হামে দুই মাসের মধ্যে এক দিনে সর্বোচ্চ মৃত্যু
কুষ্টিয়া মেডিকেল কলেজে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা সত্ত্বেও ছাত্রদলের কমিটি ঘোষণা
শীত আসছে কবে, কেমন হবে এবারের মৌসুম?
আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশ দল ঘোষণা, ভিয়েতনাম যাচ্ছে চার শিক্ষার্থী
শীত আসছে কবে, কেমন হবে এবারের মৌসুম?

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন