advertisement

যেভাবে এগোবে অলিম্পিয়াডের পথে

যেভাবে এগোবে অলিম্পিয়াডের পথে
ফটো কার্ড প্রিন্ট

গণিত অলিম্পিয়াডের প্রস্তুতি শুরু করব কোথা থেকে? কোন বই পড়ব, কোন ইউটিউব চ্যানেল দেখব, আঞ্চলিক পর্ব পেরিয়ে জাতীয় পর্ব আর ক্যাম্পের জন্য নিজেকে তৈরি করব কীভাবে? এমন প্রশ্ন অনেকের মনেই ঘোরে।

এবার সেসব প্রশ্নের উত্তর দিচ্ছেন এমন একজন, যিনি নিজেই এই পথ পাড়ি দিয়েছেন।চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ৬৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও ২০২৬) বাংলাদেশ দলের একমাত্র রৌপ্যপদকটি জিতেছেন চট্টগ্রাম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রায়হান সিদ্দিকী। ৪২ নম্বরের মধ্যে তিনি পেয়েছেন ২৩।

ওই আসরেই প্রথমবারের মতো বাংলাদেশ দলের ছয় প্রতিযোগীর সবাই পদক পান, আর দলীয় ১২১ নম্বর আইএমওতে দেশের সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়ে।এই লেখায় রায়হান নিজের অভিজ্ঞতা থেকে জানিয়েছেন, অলিম্পিয়াডের চার মূল বিষয় সংখ্যাতত্ত্ব, বীজগণিত, কম্বিনেটরিক্স ও জ্যামিতির প্রস্তুতি কীভাবে নেওয়া যায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

হামে দুই মাসের মধ্যে এক দিনে সর্বোচ্চ মৃত্যু হামে দুই মাসের মধ্যে এক দিনে সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়া মেডিকেল কলেজে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা সত্ত্বেও ছাত্রদলের কমিটি ঘোষণা কুষ্টিয়া মেডিকেল কলেজে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা সত্ত্বেও ছাত্রদলের কমিটি ঘোষণা শীত আসছে কবে, কেমন হবে এবারের মৌসুম? শীত আসছে কবে, কেমন হবে এবারের মৌসুম? আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশ দল ঘোষণা, ভিয়েতনাম যাচ্ছে চার শিক্ষার্থী আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশ দল ঘোষণা, ভিয়েতনাম যাচ্ছে চার শিক্ষার্থী শীত আসছে কবে, কেমন হবে এবারের মৌসুম? শীত আসছে কবে, কেমন হবে এবারের মৌসুম?
advertisement

হামে দুই মাসের মধ্যে এক দিনে সর্বোচ্চ মৃত্যু

হামে দুই মাসের মধ্যে এক দিনে সর্বোচ্চ মৃত্যু
হাম আক্রান্ত শিশুকে ডিএনসিসি হাসপাতালে নেবুলাইজ করা হচ্ছে

দেশে হামের উপসর্গ নিয়ে এক দিনে ৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার থেকে আজ রোববার সকাল—এ সময়ের মধ্যে এ রোগে ৯ জনের প্রাণ গেল। দুই মাসের মধ্যে এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

তবে চলতি নভেম্বর মাসের প্রথম ২২ দিনে হামের উপসর্গে মারা গেছে ৯৮ জন।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণকক্ষের (কন্ট্রোল রুম) রোববারের তথ্য অনুযায়ী, মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকা বিভাগে চারজন, চট্টগ্রামে তিনজন এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর এক দিনে ১১ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে হামের উপসর্গে মারা গেছে ১ হাজার ২৪৭ জন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কুষ্টিয়া মেডিকেল কলেজে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা সত্ত্বেও ছাত্রদলের কমিটি ঘোষণা

কুষ্টিয়া মেডিকেল কলেজে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা সত্ত্বেও ছাত্রদলের কমিটি ঘোষণা

কুষ্টিয়া মেডিকেল কলেজে প্রথমবারের মতো ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। কলেজের শিক্ষার্থী আলরাহাত ইবনে ওয়াহাবকে সভাপতি ও মো. আবু সাদ শাহ্‌কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।গতকাল শনিবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।তবে কলেজ কর্তৃপক্ষ বলছে, কুষ্টিয়া মেডিকেল কলেজে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ আছে। ২০২৪ সালের ১৪ আগস্ট কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়।

ওই রেজোল্যুশন এখনো বহাল রয়েছে।কমিটি গঠনের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে নবনির্বাচিত সভাপতি আলরাহাত ইবনে ওয়াহাব প্রথম আলোকে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে কুষ্টিয়া মেডিকেল কলেজে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে।কুষ্টিয়া মেডিকেল কলেজে ছাত্রসংগঠনের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে—এমন প্রশ্নে আলরাহাত ইবনে ওয়াহাব বলেন, ‘২০২৪–পরবর্তী সময়ে একধরনের প্রেক্ষাপট ছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শীত আসছে কবে, কেমন হবে এবারের মৌসুম?

শীত আসছে কবে, কেমন হবে এবারের মৌসুম?

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টি, কমেছে তাপমাত্রাও, বেড়েছে শীতের অনুভূতি। তবে আসল শীত আসবে কবে? এবারের শীতে কয়টি শৈত্যপ্রবাহ হতে পারে? দেখুন ভিডিও প্রতিবেদনে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন