advertisement

মজুরি বোর্ডের স্থগিত সভা সোমবার, মালিকপক্ষ কত টাকা প্রস্তাব দেবে

মজুরি বোর্ডের স্থগিত সভা সোমবার, মালিকপক্ষ কত টাকা প্রস্তাব দেবে
সম্প্রতি সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ের সামনে বেশ কয়েকটি শ্রমিক সংগঠনের নেতা–কর্মীরা তাঁদের দাবি জানিয়ে মানববন্ধন করেন
ফটো কার্ড প্রিন্ট

তৈরি পোশাকশিল্পের মজুরি নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভা আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। এতে মালিকপক্ষ মজুরি প্রস্তাব দেবে। দুই সপ্তাহ আগে বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা দাবি করে প্রস্তাব দেন। তৈরি পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর একাধিক নেতা জানান, শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে অতীতের মতোই কৌশল নেবে মালিকপক্ষ।

অর্থাৎ শুরুতে শ্রমিকপক্ষের চেয়ে অনেক কম মজুরি প্রস্তাব করবে তারা। পরে দর–কষাকষিতে প্রয়োজন হলে মজুরি কিছুটা বাড়াবে মালিকপক্ষ। অন্যদিকে একাধিক শ্রমিকনেতা জানান, গত তিনটি মজুরি বোর্ডের মতো কম মজুরি মেনে নেবে না শ্রমিকপক্ষ। দর–কষাকষির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে তারা।মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা জানান, মজুরি বোর্ডের আজকের সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাবের ওপর আলোচনা হবে।

মালিক ও শ্রমিকপক্ষের দর–কষাকষিতে আজ মজুরি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে বিদেশে মিশনকর্মীদের সন্তানের শিক্ষার ৮৫ শতাংশ দেবে সরকার বিদেশে মিশনকর্মীদের সন্তানের শিক্ষার ৮৫ শতাংশ দেবে সরকার জাতীয় এসএমই পুরস্কার পেল আট উদ্যোক্তা ও প্রতিষ্ঠান জাতীয় এসএমই পুরস্কার পেল আট উদ্যোক্তা ও প্রতিষ্ঠান কারখানা যাবে বেসরকারি খাতে  কারখানা যাবে বেসরকারি খাতে  দেশে এ বছর সোনার দাম কত কমল দেশে এ বছর সোনার দাম কত কমল
advertisement

চবির শাটল ট্রেনে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের

চবির শাটল ট্রেনে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে ট্রেনের নিরাপত্তাকর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নিভিয়ে ফেলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

'নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ'

'নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ'
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে প্রত্যেক পুলিশ সদস্যকে নিজ নিজ অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দেশের শেয়ারবাজারে সাড়ে তিন মাস পর সর্বোচ্চ লেনদেন

দেশের শেয়ারবাজারে সাড়ে তিন মাস পর সর্বোচ্চ লেনদেন
শেয়ারবাজার

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আবারও ১ হাজার ২০০ কোটি টাকা ছাড়িয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ রোববার দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ২২০ কোটি টাকা। গত প্রায় সাড়ে তিন মাসের মধ্যে ঢাকার বাজারে এটিই সর্বোচ্চ লেনদেন। ডিএসইর তথ্য অনুযায়ী, ঢাকার বাজারে এর আগে সর্বশেষ গত ২ আগস্ট লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ২৫৮ কোটি টাকা। এরপর আজ আবার ১ হাজার ২০০ কোটি টাকার ঘর ছাড়িয়েছে।

সর্বশেষ গত বৃহস্পতিবার ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৭৪৭ কোটি টাকা। সেই হিসাবে আগের দিনের চেয়ে গতকাল ডিএসইতে লেনদেন বেড়েছে ৪৭৩ কোটি টাকা বা প্রায় ৬১ শতাংশ। লেনদেনের পাশাপাশি সূচকও বেড়েছে বাজারে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আজ ৬০ পয়েন্ট বেড়েছে। তাতে দিন শেষে ডিএসইএক্স সূচকটি বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৬৬ পয়েন্টে। গত দুই মাসের ব্যবধানে এটিও ডিএসইএক্স সূচকের সর্বোচ্চ অবস্থান।

এর আগে সর্বশেষ গত ২৪ সেপ্টেম্বর ডিএসইএক্স সূচকটি ৫ হাজার ৫৭৮ পয়েন্টের সর্বোচ্চ অবস্থানে ছিল।বাজার–সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, সাম্প্রতিক সময়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির পক্ষ থেকে শতাধিক জব্দ বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবের স্থগিতাদেশ প্রত্যাহের সিদ্ধান্ত বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন