তৈরি পোশাকশিল্পের মজুরি নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভা আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। এতে মালিকপক্ষ মজুরি প্রস্তাব দেবে। দুই সপ্তাহ আগে বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা দাবি করে প্রস্তাব দেন। তৈরি পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর একাধিক নেতা জানান, শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে অতীতের মতোই কৌশল নেবে মালিকপক্ষ।
অর্থাৎ শুরুতে শ্রমিকপক্ষের চেয়ে অনেক কম মজুরি প্রস্তাব করবে তারা। পরে দর–কষাকষিতে প্রয়োজন হলে মজুরি কিছুটা বাড়াবে মালিকপক্ষ। অন্যদিকে একাধিক শ্রমিকনেতা জানান, গত তিনটি মজুরি বোর্ডের মতো কম মজুরি মেনে নেবে না শ্রমিকপক্ষ। দর–কষাকষির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে তারা।মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা জানান, মজুরি বোর্ডের আজকের সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাবের ওপর আলোচনা হবে।
মালিক ও শ্রমিকপক্ষের দর–কষাকষিতে আজ মজুরি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম।
সূত্র: প্রথম আলো

পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে
বিদেশে মিশনকর্মীদের সন্তানের শিক্ষার ৮৫ শতাংশ দেবে সরকার
জাতীয় এসএমই পুরস্কার পেল আট উদ্যোক্তা ও প্রতিষ্ঠান
কারখানা যাবে বেসরকারি খাতে
দেশে এ বছর সোনার দাম কত কমল

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন