https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/sngbidhan-sngsodhn-kmiti-batil-na-hle-jateez-oikz-nz-dese-fire-nahid
সূত্র: প্রথম আলো
https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/sngbidhan-sngsodhn-kmiti-batil-na-hle-jateez-oikz-nz-dese-fire-nahid
সূত্র: প্রথম আলো
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আবারও ১ হাজার ২০০ কোটি টাকা ছাড়িয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ রোববার দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ২২০ কোটি টাকা। গত প্রায় সাড়ে তিন মাসের মধ্যে ঢাকার বাজারে এটিই সর্বোচ্চ লেনদেন। ডিএসইর তথ্য অনুযায়ী, ঢাকার বাজারে এর আগে সর্বশেষ গত ২ আগস্ট লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ২৫৮ কোটি টাকা। এরপর আজ আবার ১ হাজার ২০০ কোটি টাকার ঘর ছাড়িয়েছে।
সর্বশেষ গত বৃহস্পতিবার ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৭৪৭ কোটি টাকা। সেই হিসাবে আগের দিনের চেয়ে গতকাল ডিএসইতে লেনদেন বেড়েছে ৪৭৩ কোটি টাকা বা প্রায় ৬১ শতাংশ। লেনদেনের পাশাপাশি সূচকও বেড়েছে বাজারে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আজ ৬০ পয়েন্ট বেড়েছে। তাতে দিন শেষে ডিএসইএক্স সূচকটি বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৬৬ পয়েন্টে। গত দুই মাসের ব্যবধানে এটিও ডিএসইএক্স সূচকের সর্বোচ্চ অবস্থান।
এর আগে সর্বশেষ গত ২৪ সেপ্টেম্বর ডিএসইএক্স সূচকটি ৫ হাজার ৫৭৮ পয়েন্টের সর্বোচ্চ অবস্থানে ছিল।বাজার–সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, সাম্প্রতিক সময়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির পক্ষ থেকে শতাধিক জব্দ বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবের স্থগিতাদেশ প্রত্যাহের সিদ্ধান্ত বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন