advertisement

দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক

দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক
মার্ভ হিউজ: টেস্ট ক্রিকেটে সবচেয়ে অদ্ভুত হ্যাটট্রিক
ফটো কার্ড প্রিন্ট

পানাহার, স্লেজিং এবং আধুনিক ক্রিকেটের সবচেয়ে বিখ্যাত গোঁফ—এই তিনটা মেলালে কোন ক্রিকেটারের কথা মনে হয় আপনার? উত্তর দিতে পারবেন কি না, তা বুঝতে আগে আপনার বয়সটা একটু জেনে নেওয়া দরকার। কারণ, যাঁর কথা বলছি, তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ৩২ বছর আগে। মানে যদি তাঁর খেলা দেখে থাকেন, তাহলে আপনি অন্তত মধ্যবয়সী তো হবেনই।তা মার্ভ হিউজ কি শুধুই ওই তিন কারণেই বিখ্যাত? অবশ্যই না।

এসব বাড়তি ‘যোগ্যতা’; আসল যে কাজ, সেটিও খারাপ করতেন না। মার্ভ হিউজ ছিলেন দারুণ এক ফাস্ট বোলার। ফাস্ট বোলার বলছি, তবে তা যত না বলের গতিতে, তার চেয়ে বেশি মেজাজে।৫৩ টেস্টে ২১২ উইকেট নিয়েছেন, ৩৩ ওয়ানডেতে ৩৮। তবে এ আর এমন কী! টেস্টে হ্যাটট্রিক করেছেন। তা সেটিও তো আরও অনেকেই করেছেন। তবে মার্ভ হিউজের হ্যাটট্রিকটি আর দশটা হ্যাটট্রিকের মতো নয়। তা এক ও অনন্য। দুই ইনিংস মিলিয়ে ওই হ্যাটট্রিক—অনন্যতা এ কারণে নয়।

এমন হ্যাটট্রিকও তো টেস্ট ক্রিকেটে আরও দুটি আছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

দক্ষিণ আফ্রিকা সিরিজের ওয়ানডে দল ঘোষণা, ৩ বছর পর ফিরলেন ইয়াসির দক্ষিণ আফ্রিকা সিরিজের ওয়ানডে দল ঘোষণা, ৩ বছর পর ফিরলেন ইয়াসির টেস্টে এই প্রথম চার বিশেষজ্ঞ পেসার খেলাচ্ছে বাংলাদেশ টেস্টে এই প্রথম চার বিশেষজ্ঞ পেসার খেলাচ্ছে বাংলাদেশ ঢাকার হোটেলে কোহলিদের গোপন ডিনার, সাক্ষী দিল্লির সাবেক পুলিশপ্রধান ঢাকার হোটেলে কোহলিদের গোপন ডিনার, সাক্ষী দিল্লির সাবেক পুলিশপ্রধান বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা: টস হয়নি, সরেনি কাভারও বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা: টস হয়নি, সরেনি কাভারও ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা
advertisement

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল ঢাকা

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ‘অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চুয়াডাঙ্গায় তিন দিনের বৃষ্টিতে ১৬৮ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

টানা তিন দিনের বৃষ্টিতে চুয়াডাঙ্গায় রোপা আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের প্রাথমিক হিসাবে, জেলায় ১৬৮ হেক্টর জমির ফসল...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সুজুকির নতুন গাড়ি বাজারে আনল উত্তরা মোটরস

সুজুকির নতুন গাড়ি বাজারে আনল উত্তরা মোটরস
সম্প্রতি রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডে অবস্থিত সুজুকি এক্সপেরিয়েন্স সেন্টারে নতুন ডিজায়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে গাড়িটির উদ্বোধন করেন উত্তরা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান এবং পরিচালক (বিজনেস প্ল্যানিং) নাঈমুর রহমান। এ সময় বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুজুকির গ্রাহক, ব্যবসায়িক সহযোগী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন

বাংলাদেশের বাজারে নতুন প্রজন্মের সুজুকি ডিজায়ার নিয়ে এসেছে উত্তরা মোটরস লিমিটেড। আধুনিক নকশা, উন্নত প্রযুক্তি, আরামদায়ক অভ্যন্তরীণ পরিবেশ ও দৈনন্দিন ব্যবহারের উপযোগী নানা সুবিধার সমন্বয়ে নতুন এই সেডান গাড়ি দেশের বাজারে যুক্ত হয়েছে।

গ্রাহকদের ভিন্ন ভিন্ন চাহিদা ও পছন্দের কথা বিবেচনায় রেখে গাড়িটি দুটি ভেরিয়েন্টে বাজারজাত করা হচ্ছে।সম্প্রতি রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডে অবস্থিত সুজুকি এক্সপেরিয়েন্স সেন্টারে নতুন ডিজায়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে গাড়িটির উদ্বোধন করেন উত্তরা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান এবং পরিচালক (বিজনেস প্ল্যানিং) নাঈমুর রহমান।

এ সময় বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুজুকির গ্রাহক, ব্যবসায়িক সহযোগী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন