বিশ্বজুড়ে মূল্যস্ফীতি, ভূরাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তায় সাধারণ মানুষের ভোগ ব্যয়ে চাপে পড়েছে। অনেকেই পোশাক, প্রসাধনী ও অন্যান্য শখের পণ্যের কেনাকাটা কমাচ্ছেন। কিন্তু এ রকম পরিস্থিতিতেও বৈশ্বিক বিলাসপণ্যের বাজারে তেমন একটা প্রভাব পড়ছে না। কারণ, নামীদামি ব্র্যান্ডের ঘড়ি, গয়না, পোশাক ও হ্যান্ডব্যাগ ক্রয় এবং বিলাসবহুল ভ্রমণে দেদার খরচ করেন অতিধনী ক্রেতারা।
এর ওপর হালের নতুন সংযোজন, অর্থাৎ ব্যক্তিগত অভিজ্ঞতা লাভের জন্য তাঁদের মধ্যে দুই হাতে খরচ করার নতুন প্রবণতা জোরালো হচ্ছে। বদৌলতে বিলাসপণ্যের আন্তর্জাতিক বাজার এখনো চাঙা রয়েছে।যুক্তরাষ্ট্রভিত্তিক বাজার গবেষণাপ্রতিষ্ঠান বেইন অ্যান্ড কোম্পানির ১৮ নভেম্বর প্রকাশিত সর্বশেষ সমীক্ষায় বলা হয়েছে, চলতি ২০২৬ সালের শেষে বিশ্বজুড়ে বিলাসপণ্যের বাজারের আকার বেড়ে দাঁড়াতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ইউরো।
অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও এই বাজারের স্থিতিশীলতা ধরে রাখার পেছনে বড় ভূমিকা রেখেছেন অতিধনী ক্রেতারা।বেইন অ্যান্ড কোম্পানির হিসাবে, চলতি ২০২৬ সালে বিশ্বজুড়ে বিলাসপণ্যের বাজারের শীর্ষ ক্রেতাদের ব্যয়ের পরিমাণ বেড়ে দাঁড়াতে পারে প্রায় ৭৮ হাজার কোটি ইউরো, অর্থাৎ পুরো বাজারে যত ব্যয় হবে, তার অর্ধেকের বেশি আসবে এই ক্রেতাদের পকেট থেকে।
সূত্র: প্রথম আলো

চামড়ার সঙ্গে রত্নপাথর দিয়ে বিলাসবহুল গয়না, ব্যবসার নতুন কৌশল
দুই দশক আগের নিয়মে ফিরছে সোনার বাজার
টানা নয় দফা কমার পর বাড়ল সোনার দাম, আজ ভরিতে সর্বোচ্চ ৩,১৪৯ টাকা
সোনার দাম থেকে বাদ যাবে মজুরি ও মুনাফা
মজুরি বোর্ডের স্থগিত সভা সোমবার, মালিকপক্ষ কত টাকা প্রস্তাব দেবে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন