মত-পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার প্রত্যয় জানিয়েছে সরকার। দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের পর এ কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। আজ সোমবার সচিবালয়ে ওই মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মাহদী আমিন।
তিনি বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়েই ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে দৃঢ় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। নতুন করে তা গড়ার প্রয়োজন নেই; সরকার সেই ঐক্য আরও সুসংহত করতে চায়।বৈঠকে কোনো শর্ত ছিল না জানিয়ে মাহদী আমিন বলেন, বৈঠকে কোনো ধরনের শর্ত ছিল না। এনসিপির প্রতিনিধিদল তাদের বক্তব্য তুলে ধরেছে, প্রধানমন্ত্রী সরকারের অবস্থান জানিয়েছেন।
অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খোলামেলা আলোচনা হয়েছে।মাহদী আমিন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে সব শ্রেণি, পেশা, ধর্ম, বর্ণ ও মতের মানুষ এক হয়েছিল মানবাধিকার, আইনের শাসন ও বাক্স্বাধীনতাভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকে।
সূত্র: প্রথম আলো

‘বাড়ি বানাতে পারব, বাবার স্মৃতি তো আর ফিরে পাব না’

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন